মুহতারাম! ফাহিম তার স্ত্রীকে বলে "আমি তোমাকে নিয়ে আর খাবোনা, চাইলে বাবার বাড়ি চলে যেতে পারো"। অতপর তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। জানার বিষয় হল তাদের বৈবাহিক সম্পর্কের কি অবস্থা? বাকি আছে? না শেষ হয়ে গেছে?
নিবেদক মুহাঃ মুহিব্বুল্লাহ চাটগামী
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার ক্ষেত্রে বর্তমান বা অতীতকাল বুঝায় এমন বাক্য হওয়া জরুরী। ভবিষ্যৎ বাচক বাক্যের দ্বারা তালাক পতিত হয় না। আর স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অনুমতি প্রদান করা হলে স্ত্রী তা ঐ মজলিসেই গ্রহণ করার দ্বারা এক তালাকে বায়িন পতিত হয়ে যায়।
অতএব, প্রশ্নোক্ত সূরতে ফাহিম সাহেবের উক্তি আমি নিয়ে আর খাবো না। এর মধ্যে তালাকের অর্থ থাকলেও আমাদের উরফে তা ভবিষ্যৎ সূচক বাক্য হওয়ায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না। তবে তুমি চাইলে বাবার বাড়ি চলে যেতে পারো বাক্য দ্বারা ফাহিম সাহেব কর্তৃক স্ত্রীকে তালাকের ইখতিয়ার দেয়া হয়ে থাকলে এবং স্ত্রী তা ঐ মজলিসেই গ্রহণ করে বাবার বাড়ি চলে গেলে এক তালাকে বায়িন পতিত হবে। অন্যথায় কোন তালাক পতিত হবে না।
(আল মুখতার লিল ফতোয়া: পৃষ্ঠ ৩৫৯, দারুল বাসায়ীর। আল ফাতাওয়া বাস্ত্যজিয়া:১/১৩০, জাকারিয়া, রদ্দুল মুহতার ৪/৫২২, আজাহার)
. والله تعالى اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা