মুহতারাম, কোন ব্যক্তি যদি স্ত্রীকে প্রহার করে ঘর থেকে বের করে এবং বলে "তোর জন্য এই ঘর হারাম, তোর জন্য আমার ঘরে কোন জায়গা নেই, যেখানে ইচ্ছা চলে যা'। জানার বিষয় হলো, এমনটি বলার দ্বারা তার উপর কোনো তালাক পতিত হবে কি না? দলীল সহ বিস্তারিত জানাবেন
নিবেদক মুহা: সাখাওয়াত হোসাইন
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরীয়া মতে স্বীয় স্ত্রীকে লক্ষ্য করে তালাকের অর্থবহ কোন কেনায়া শব্দ বা বাক্য তালাকের নিয়তে প্রয়োগ করার দ্বারা তালাকে বায়িন পতিত হয়। অন্যথায় কোন তালাক পতিত হয়। না, পাশাপাশি যে সকল বাক্য তালাকের সম্পষ্ট অস্পষ্ট কোনটিরই অন্তর্ভুক্ত নয়, তা দ্বারা তালাকের নিয়ত করলেও কোন তালাক পতিত হয় না।
অতএব প্রশ্নোক্ত সূরতে 'তোর জন্য আমার ঘর হারাম তোর জন্য আমার ঘরে কোন জায়গা নেই" বাক্যদ্বয়ের মধ্যে তালাকের কোন অর্থ না থাকায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না। তবে যেখানে ইচ্ছা চলে যা' বাক্যটির মধ্যে তালাকের অর্থ থাকায় এর দ্বারা তালাকের নিয়ত করলে এক তালাকে বায়িন পতিত হবে। অন্যথায় নয়।
(আল হেদায়া: ৩/১৭২, বুশরা। কানয৪/৪১৬, বুশরা, শরহে বেকায়া:৩/২৭৭, দারুল কুতুব।
. والله تعالى اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা