মুহতারাম! জনাব রফীক সাহেব তার স্ত্রীকে বলল, 'তোমাকে তোমার ব্যপারে ইখতিয়ার দেওয়া হয়েছে" এভাবে তিন বার বলল, স্ত্রী বলল আমি দ্বিতিয় টাকে গ্রহন করলাম। জানার বিষয় হলো, এমতাবস্থায় তার স্ত্রীর উপর তালাক পতিত হবে? নাকি শুধু তালাকের ক্ষমতা অর্পন করা হয়েছে বলে গণ্য হবে? দলিলসহ বিস্তারিত জানাবেন,
নিবেদক সাইফুল ইসলাম জিহাদী,
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
ফুকাহায়ে আহনাফের বিশুদ্ধ মত অনুযায়ী স্বামী কর্তৃক স্ত্রীকে তিনবার তালাকের ইখতিয়ার প্রদান করা হলে স্ত্রী যে কোন অংশ গ্রহণ করার দ্বারা তিন তালাকই পতিত হয়ে যায়। এক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে কোন ধরণের সংখ্যা নির্ধারণ ধর্তব্য হয় না।
অতএব, প্রশ্নোক্ত সূরতে রফিক সাহেব কর্তৃক স্ত্রীকে তিনবার ইখতিয়ার দেওয়া এবং তার স্ত্রী দ্বিতীয়টাকে গ্রহণ করার দ্বারা তিন তালাকই পতিত হয়ে গেছে। এক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে নির্দিষ্ট করন গ্রহণীয় নয়।
(আল মুখতার নীল ফতোয়া: পৃষ্ঠা ৩৫৯, দারুল বাশারীর, শরহে বেকার :৩/২৯১, দারুন কুতুব, আছল: ৪/৫৯০, আযহার)
. والله تعالى اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা