মুহতারাম! জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া করে তালাকের শব্দ এভাবে বলে 'আমি তোকে তালাক দিয়ে স্ত্রীর মর্যাদা থেকে পৃথক করে দিলাম'। জানার বিষয় হলো- এভাবে বলার কারণে কয় তালাক পতিত হবে?

নিবেদক সালমান আহমদে কুমিল্লা

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

     শরীয়া মতে স্পষ্ট তালাক শব্দের সাথে আধিক্যতা, দৃঢ়তা বুঝায় এমন কিছু যুক্ত করলে সেক্ষেত্রে তা দ্বারা তালাকে বায়িন পতিত হয়।

      অতএব, প্রশ্নোক্ত সূরতে স্বামী কর্তৃক "আমি তোকে তালাক দিয়ে স্ত্রীর মর্যাদা থেকে পৃথক করে দিলাম" প্রদত্ত বাক্যের মধ্যে দৃঢ়তার অর্থ থাকায় এর দ্বারা এক তালাকে বায়িন পতিত হবে।

(রদ্দুল মুহতার৪/৪৮৯, আজহার, আল ফেকহুল হানাফী ২/১৭০, দারুল কলম, আল ফাতাওয়া হিন্দিয়া ৪/৪৩৭, জাকারিয়া)

. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা