মুহতারাম! জনৈক লোক সে নেশা করে। যার ফলে সে বাড়িতে আসলে তার স্ত্রী তাকে গালমন্দ করে, ফলে সে রেগে গিয়ে বলে, আমি আরেকটি বিবাহ করব, তিন বার বলে। তখন তার স্ত্রী বলে। আমি ও অন্য স্বামি বেঁছে নিবো। তোমার মত নেশা খোর লোকের সাথে আমি থাকতে চাইনা, স্বামী বলে আচ্ছা ঠিক আছে। জানার বিষয় হলো, তাদের উক্ত কথপকথন দ্বারা তালাক পাতিত হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

নিবেদক সালমান লক্ষ্মীপুর

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

     শরীয়া মতে স্বীয় স্ত্রীকে লক্ষ্য করে তালাকের অর্থবহ কোন কেনায়া শব্দ বা বাক্য তালাকের নিয়তে প্রয়োগ করার দ্বারা তালাকে বায়িন পতিত হয়। অন্যথায় কোন তালাক পতিত হয় না। পাশাপাশি যে সকল শব্দ বা বাকা দ্বারা তালাকের স্পষ্ট অস্পষ্ট কোন অর্থ বুঝায় না তা দ্বারা তালাক পতিত হয় না।

       অতএব, প্রশ্নোক্ত সূরতে জনৈক ব্যক্তির উক্তি "আমি আরেকটি বিবাহ করব" এবং তার স্ত্রীর উক্তি 'আমিও অন্য স্বামী বেছে নিবো" এবং পরবর্তী কথোপকথনের মধ্যে স্ত্রীর উক্তি 'তোমার মত নেশাখোর লোকের সাথে আমি থাকতে চাইনা' এর জবাবে স্বামীর উক্তি। আচ্ছা ঠিক আছে' বাক্য সমূহের মধ্যে তালাকের স্পষ্ট অস্পষ্ট কোন অর্থ বিদ্যমান না থাকায় এর দ্বারা কোন তালাক পতিত হবে না।

   (বানা ৪/২৬৪, দারুল হাদিস আল ফতোয় আল হিন্দিয়া:১/৪১৫, জাকারিয়া, দুররুল মুখতার: ৪/৪১২, আজহার)

. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা