মুহতারাম! মাহমুদ তার স্ত্রীকে তালাক দেয়ার সময় তালাক না বলে "তালাগ" বলেন। জানার বিষয় হলো, এভাবে শব্দের মাঝে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তার স্ত্রীর উপর তালাক হবে কি? এবং এক্ষেত্রে মূলনীতি কি?

নিবেদক মুহা: আইউব আলী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

        শরয়ী দৃষ্টিতে তালাক শব্দের বিকৃত উচ্চারনের মাধ্যমে তালাক কার্যকর হওয়ার জন্য উক্ত বিকৃত শব্দটি তালাকের জন্য ব্যবহৃত হওয়া শর্ত, আর "তালাগ" শব্দটি তারই শ্রেণীভূক্ত।

    সুতরাং প্রশ্নোক্ত মাহমুদ সাহেব স্বীয় স্ত্রীকে তালাক দেয়ার সময় তালাক শব্দের পরিবর্তে "তালাগ' বলা সত্ত্বেও এর দ্বারা তার স্ত্রীর উপর এক তালাকে রাজয়ী পতিত হয়ে যাবে।

 (উমদাতুর রেয়ায়া,৩/২৩৫, দারুল কুরুব, ফাতহুল কাদীর ৪/৭, রশিদীয়া, কেফায়াতুল মুফতী,৬/২৯, ইশায়াত।

. والله تعالى اعلم بالصواب


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা