জনাব আদনান সাহেব তার স্ত্রীকে দুই তালাক দেয়ার পর বলেন, 'আমি তোমাকে ছেড়ে দিয়েছি, চলে যাও" জানার -বিষয় হলো, আদনান সাহেবের স্ত্রীর উপর কয় তালাক পতিত হবে? বিস্তারিত দলিল সহ জানাবেন,
নিবেদক মুহা: মিনহাজুল ইসলাম।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী মূলনীতি অনুযায়ী স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেয়ার পরবর্তীতে উক্ত তালাকের খবর প্রদানের কারণে স্বতন্ত্রভাবে নতুন কোন তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আদনান সাহেবের স্ত্রীর উপর দুই তালাকই পতিত হবে। পরবর্তী বাক্য "আমি তোমাকে ছেড়ে দিয়েছি চলে যাও' বাক্যটি পূর্বের তালাকের সংবাদ ও করণীয় সাপেক্ষ হওয়ায় এর দ্বারা নতুন কোন তালাক পতিত হবে না। অবশ্য তিনি যদি বাক্যটি সংবাদের উদ্দেশ্যে না বলে 'ইনশা' বা নতুন তালাক পতিত করণের নিয়ত বলে থাকেন, তবে তা ধর্তব্য হয়ে সর্বমোট তিন তালাক পতিত হবে।
(শামী৪/৫১০, আযহার হিন্দিয়া১/৪২২, যাকারিয়া, রহিমিয়া,৮/২২৩, বাকারিয়া)
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা