মুহতারাম। রফিক সাহেবর স্ত্রী মাঝে মাঝে রফিক সাহেবকে আদর করে সোনা, জাদু, বাবু, বলে ডাকে। রফিক সাহেবও মাঝে মাঝে তার স্ত্রীকে মাম্মী, মাম্মা, বলে ডাকে। সুতরাং জানার বিষয় হলো, এর ফলে তাদের মাঝে কোন তালাক পতিত হবে না তো? এবং এমনটি করা শরীয়তের দৃষ্টিত কেমন? জানিয়ে উপকৃত করবেন।

নিবেদক মুহম্মদ মাহমদুল হাসন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরয়ী দৃষ্টিতে তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীকে উদ্দেশ্য করে সম্পর্কচ্ছেদমূলক শব্দ প্রয়োগ করা আবশ্যক। এতদভিন্ন স্ত্রীকে কোন মাহরামের গুণবাচক নাম, মা-বোন কিংবা সন্তানের সমার্থবোধক নাম ইতাদী দিয়ে সম্বোধন করার দ্বারা তলাক বা যিহার কোন কিছুই সাব্যস্ত হয় না। বরং তা অনর্থক বলে গণ্য হয়।

       সুতরাং প্রশ্নোক্ত রফিক সাহেব তার স্ত্রীকে 'মাম্মী, মাম্মা," বলে ডাকার দরুণ তাদের মধ্যকার তালাক বা যিহার কোন কিছুই সাব্যস্ত হবে না। এবং এর দ্বারা তাদের বৈবাহিক সম্পর্কেও কোন সমস্যা সৃষ্টি হবে না। তবে নিজ স্ত্রীকে মা, বোন সন্তান ইত্যাদীর অর্থবোধক কোন নামে সম্বোধন করা মাকরুহ ও রুচিহীনতার পরিচায়ক।

 (আবু দাউদ, হাদীস নং ২২ শামী ৫/১৩৩, আযহার, হিন্দিনা, ৫৬৪, দারুল ফিকির)

فقط. والله تعالى اعلم بالصواب


উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা