মুহতারাম! জনাব রেজা সাহেরের পিতা তাকে আদেশ করেছেন। তার স্ত্রীকে তালাক দিয়ে দিতে। এখন রেজা সাহেব দুদুল্যমান হয়ে পড়েছেন যে, পিতার আদেশ পালনার্থে তার স্ত্রীকে তালাক দিবেন কিনা। পিতা ও স্বীয় আদেশে সম্পূর্ণ অটল। জানার বিষয় হলো, এমতাবস্থায় পিতার আদেশ পালনার্থে স্ত্রীকে তালাক প্রদান করা কতটুকু সমীচীন? এক্ষেত্রে তার করণীয় কী?

নিবেদক নাজমুস সাকিব

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরয়ী দৃষ্টিতে সন্তানকে যদি পিতা মাতা স্বীয় স্ত্রী তালাক প্রদানের নির্দেশ দেন, এ ক্ষেত্রে স্ত্রী যদি শরয়ী বিবেচনায় তালাকের উপযুক্ত হয়, তাহলে পিতামাতার নির্দেশ মান্য করত: স্ত্রীকে তালাক দেয়ার অবকাশ আছে। অন্যথায় এ ক্ষেত্রে পিতামাতার নির্দেশ পালন করা সমীচীন হবে না।

       সুতরাং প্রশ্নোক্ত রেজা সাহেবের পিতা পার্থিব কোন স্বার্থজনিত কারণে তার ছেলেকে স্বীয় স্ত্রী তালাক প্রদানের নির্দেশ দিলে এ ক্ষেত্রে তা পালন করা আবশ্যক নয় বরং এ ক্ষেত্রে তিনি তালাক পরবর্তী সার্বিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরে হেকমতের সাথে পিতাকে বুঝাবেন। অবশ্য দ্বীনী কোন কারণে তার পিতা তাকে উক্ত আদেশ প্রদান করলে সেটা ভিন্ন কথা।

 (আবু দাউদ, হাদীস নং: ২১৭৭, শামী, ৪/৪১৪, মাযহার, ইমদাদুল ফতোয়া, ২/৪৬৫,

فقط. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা