মুহতারাম, আব্দুল হাকীমের দুইজন স্ত্রী, সে একজন কৃষক। যখন সে দুপুরে খাবার থেতে আসেন, তখন সে তার স্ত্রীদেরকে বলে খাবার দাও, তার স্ত্রীরা উত্তরে বলে খাবার তৈরী হয় নাই, তখন সে রাগ করে বলে 'তিন তালাক" তৎক্ষণাৎ উভয় স্ত্রী সামনে উপস্থিত ছিল। জানার বিষয় হলো :  উভয় স্ত্রীর মধ্য হতে কার উপর তালাক পতিত হবে, এবং কয় তালাক পতিত হবে।

নিবেদক মুহাঃ সাখাওয়াত হোসেন

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

      শরয়ী দৃষ্টিতে স্বামী তার একাধিক স্ত্রীর মধ্য হতে কাউকে নির্দিষ্ট না করে তালাক প্রদান করত তালাক কার্যকর করার ক্ষেত্রে স্বামীর নিয়ত ধর্তব্য হয়। তার নিয়ত অনুযায়ী নির্দিষ্ট কোন একজন কিংবা সকলের নিয়ত করে থাকলে সকলের উপর তালাক কার্যকর হবে।  

     সুতরাং প্রশ্নোক্ত সুরতে আব্দুল হাকীম সাহেব উভয় স্ত্রীর কাউকে নির্দিষ্ট করা ব্যতীত তিন তালাক দেওয়ায় তার নিয়ত ধর্তব্য হবে। যদি তিনি কোন একজনের নিয়ত করে থাকেন তাহলে তার উপর, আর যদি উভয় জনের নিয়ত করে থাকেন তাহলে উভয় জনের উপর তিন তালাক পতিত হবে।

    (ফতোয়া শামী ৪/৫০৭ আজহার। ফতোয় তাতারখানিয়া ৪/৫৯০ ফারুকিয়া। ফতোয়া কাযিখান ১/২৭২ আজহার।)

. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা