মুহতারাম! আমার স্ত্রীর বাহিরে আনা-গোনা দেয়ার আভাস খুব বেশি, আমি অফিস থেকে বাসায় ফিরে আসার পর তাকে ফোনে অন্যের সাথে কথা বলতে দেখি, তাকে বারন করলে-কটু ভাষায় কথা বলে, অধিক রাগের মাথায় আমি বললাম " তিনটা দিলাম" আমার উদ্দ্যেশ এই সময় ভয় দেখানো ছিল, জানার বিষয় হলো, আমার স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে কি? দলিল সহ বিস্তারিত জানাবেন?

নিবেদক মুহিদুল্লাহ (ভোলা)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরয়ী দৃষ্টিতে তালাকের জন্য ব্যবহৃত অস্পষ্ট শব্দে তালাক পতিত হওয়ার জন্য স্বামীর নিয়ত থাকা আবশ্যক অন্যথায় কোন তালাক পতিত হয় না।

     সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনি আপনার স্ত্রীকে লক্ষ্য করে শুধু "তিনটা দিলাম 'বলা যেহেতু তালাকের অস্পষ্ট শব্দের অন্তর্ভুক্ত। আর আপনার দাবি অনুযায়ী আপনি আপনার স্ত্রীকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলেছেন। তালাক দেওয়ার উদ্দেশ্যে নয়। তাই উক্তির ফলে পতিত  হয়নি।

(ফতোয়া শামী ৪/৫২০ আযহার। ফাতহুল কাদীর ৪/৫৬ জাকারিয়া। ফতোয়া তাতারখানিয়া ৪/৪১৮ জাকারিয়া।।

 

فقط. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা