মুহতারাম! জনাব ইউসুফ তার শ্যালককে ফোন করে ডেকে এনে বললো "তুই তোর বোনকে নিয়ে যা। তাকে নিয়ে আমি আর খাবো না, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি"। জানার বিষয় হলো-এর দ্বারা তালাক পতিত হবে কিনা?

নিবেদক মাহমুদ বিন কাসেম

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরয়ী দৃষ্টিতে তালাকের জন্য ব্যবহৃত অস্পষ্ট শব্দ "চলে যাওয়ার সমর্থবোধক কোন শব্দ' প্রয়োগ করলে তাতে তালাক পতিত সর্বাবস্থায় স্বামীর নিয়ত থাকা আবশ্যক। অন্যথায় কোন তালাক পতিত হবে না।

     সুতরাং প্রশ্নোক্ত সুরতে ইউসুফ সাহেব তার শ্যালককে লক্ষ্য করে" তুই তোর বোনকে নিয়ে যা' উক্তিটি যদি তালাকের নিয়তে নিয়তে বলে থাকে, তাহলে এক তালাকে বায়েন পতিত হবে। অন্যথায় তালাক হবে না। আর শেষোক্ত বাক্য দুটি 'তাকে নিয়ে আমি আর খাবো না চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি" এগুলো তালাকের অর্থবহ না হওয়ায় তাতে কোন তালাকে পতিত হবে না।

(আল ফিকহুল হানাফি ২/১৭১ নরুল কলম, বালয়ে সানায়ে ৩/১৬৯ জাকারিয়া, ফতোয়া তাতারখানিয়া ৪/৪৬০ ফারুকিয়া)

فقط. والله تعالى اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা