মুহতারাম, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলাকালীন স্বামী তার স্ত্রীকে বললো 'যার সাথে ভালো লাগে চলে যা, আমার কছে থাকার দরকার নাই"। জানার বিষয় হলো উক্ত কথার দ্বারা তালাক পতিত হবে কিনা। ইল্লাতসহ জানাবেন।
নিবেদক মাহমুদ বিন কাসেম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে তালাকের সম্ভাব্য অর্থবহ "চলে যাওয়ার সমর্থবোধক শব্দ প্রয়োগে তালাক পতিত হওয়ার জন্য স্বামীর নিয়ত থাকা আবশ্যক। অন্যথায় কোন তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামীর বক্তব্য যার সাথে ভালো লাগে চলে যা, আমার কাছে থাকার দরকার নাই এই শব্দগুলো যদি তালাকের নিয়তে বলে থাকে তাহলে এক তালাকে বায়েন পতিত হবে, অন্যথায় কোন তালাক “তালাক পতিত হবে না।”
হিন্দিয়া জাকারিয়া হবে ১/888তানভীরুল আবছার ৪/৫১৬ আজহার শরহে বেকায়া ৩/২৭৬-২৮১ দারুল ইলমিয়া।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা