মুহতারাম! জনৈক লা-মাযহাবী ব্যক্তি একবার জোর গলায় বয়ান করে বলছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা-মাতা জাহান্নামে যাবে। কারণ, হাদিসে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে এ কথা বলে সান্ত্বনা দিয়েছিলেন। জানার বিষয় হলো, রাসূলুল্লাহ ﷺ-এর পিতা-মাতা জান্নাতি নাকি জাহান্নামী? এই বিষয়ে আমাদের আকীদা-বিশ্বাস কেমন হওয়া চাই? আর উক্ত লা-মাযহাবীর কথা কতটুকু গ্রহণযোগ্য?

নিবেদক: নাজমুস সাকিব

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

 

শরীয়তের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা-মাতা জান্নাতি নাকি জাহান্নামী, তথা তারা ঈমান আনয়ন করেছিলেন কি না—এ ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে অনেক মতানৈক্য রয়েছে। এবং উভয় পক্ষেরই দাবির স্বপক্ষে দলিল বিদ্যমান রয়েছে। তাই কোনো মতকেই নিঃসংকোচ প্রাধান্য দেওয়া যায় না। তবে বিষয়টি যেহেতু কোনো বিধি-বিধান সংশ্লিষ্ট নয়, তাই এ ব্যাপারে নীরব থাকাই উত্তম ও সতর্কতা।

সূত্র: সহিহ মুসলিম—সংখ্যা ২০৩; নিবরাস—৩১৬; ফতোওয়ায়ে মাহমুদিয়া—২/৬৫, যাকারিয়া।

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল