প্রশ্নঃ  মুহতারাম, মাহমুদ সাহেব বাড়ীর বাহিরে থাকেন। তার স্ত্রী তাকে ফোন দিলে তিনি বলেন, 'তুমি ফোন দিলে তালাক' পরে তিনি নিজেই ফোন দেন, এবং বলেন আমি যে শর্ত করে ছিলাম তা বাতিল, এখন তুমি আমাকে ফোন দিতে পারো। এখন জানার বিষয় হলো, শর্ত করে কি শর্ত থেকে ফিরে আসা যায়? এবং এক্ষেত্রে তার করণীয় কি? জানালে উপকৃত হব।

নিবেদক আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

         শরয়ী দৃষ্টিতে তালাককে কোন বিষয়ের সাথে শর্তযুক্ত করত পুনরায় সে শর্ত বাতিল করে তা থেকে ফিরে আসার কোন অবকাশ নেই। উক্ত শর্ত সংঘটিত হওয়ার সাথে সাথে তালাক পতিত হয়ে যায়। পাশাপাশি একবার শর্ত পাওয়া গেলে আর শর্তের কার্যকারিতা বাকি থাকে না।

      সুতরাং প্রশ্নোক্ত সুরতে মাহমুদ সাহেব উক্ত শর্ত থেকে ফিরে আসার কোন সুযোগ নেই। বরং স্ত্রী তাকে ফোন দেয়ার সঙ্গে সঙ্গে এক তালাক রজয়ী পতিত হয়ে যাবে। এমতাবস্থায় মাহমুদ সাহেব চাইলে ইদ্দতের মধ্যে রুজআত করে নিতে পারে। অন্যথায় ইদ্দত শেষ হওয়ার পর তা বায়েন তালাক হয়ে যাবে। সেক্ষেত্রে সংসার করতে চাইলে নতুন করে বিবাহ করতে হবে। তবে পরবর্তীতে। আর এ শর্তের কার্যকারিতা থাকবে না।

 (ফতোয়া হিন্দিয়া ১/৪৮৮ জাকারিয়া। ফতোয়ায়ে মাহমুদিয়া ১৯/২১৬ জাকারিয়া। আল ফিকহুল হানাফি ২/১৮৪ দারুল কলম।।

الادلة الشرعية

بدائع الصنائع ٤/٢٤٠

     لماذا ذكرنا ان كتابة قوله انت طالق على طريق المخاطبة بمنزلة التلفظ بها

الفتاوى الهندية (١/٤٢٠)

     واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال

الهداية (١/٣٨٥)

     واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق

الموسوعة الفقهية (١٢/٣٠٠)

    يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول  مضمون جملة اخرى فقول الزوج لزوجته ان دخلت الدار فانت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فان دخلت وقع الطلاق والا فلا

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা