প্রশ্নঃ মুহতারাম! এক ভদ্রলোক নতুন বিবাহ করে। বিয়ের পরে লোক মুখে শুনতে পায়, স্ত্রী নাকি তার দুধ বোন। জানার বিষয় হলো, এখন তার করণীয় কি? এর দ্বারা কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, দলিল সহ বিস্তারিত জানাবেন।
নিবেদক যুবায়ের সাঈদ
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে দুধ ভাই বোনের মাঝে বিবাহ সহিহ হয় না। আর স্তনাপান প্রমানিত হওয়ার জন্য অন্তত দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজম মহিলার সাক্ষ্য প্রদান আবশ্যক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত স্বামী স্ত্রী উভয়ে একই মহিলার দুধ পানের বিষয়টি যদি দুইজন পুরুষ, অথবা একজন পুরুষ ও দুইজন মহিলা নিশ্চিতভাবে সাক্ষ্য প্রদানের মাধ্যমে প্রমানিত হয়। তাহলে তাদের মাঝে দুগ্ধপান সাব্যস্ত হয়ে যাওয়ায় তাদের বৈবাহিক সম্পর্ক অটুট রাখার আর কোন সুযোগ নেই। এমতাবস্থায় তারা পরস্পর আলোচনার মাধ্যমে একে অপরে থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অবশ্য আলোচনা প্রক্রিয়ায় নিশ্চিতভাবে বিষয়টি প্রমানিত না হলে শুধু লোক মুখের দাবির কোনে গ্রহনযোগ্যতা নেই।
(সূরা নিসা ২৩ বুখারী ২৫৮৬ ফতুয়া স্বামী ৪/৪০৯ আজহার ফতোয়া মাহমুদিয়া ১১/৩৩৯ ফারুকিয়া)
الأدلة الشرعية
١ سورة النساء، الآية: ٢٣،
وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُم مِّنَ الرَّضَاعَةِ
٢. صحيح البخاري، ج ٣، ص ١٧٤، حديث: ٢٦٤٥
يَحْرُمُ مِنَ الرَّضَاعِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ
٣ صحيح مسلم، ج ٢، ص ١٠٦٨، حديث: ١٤٤٤
إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلَادَةُ
٤ الهداية، ج ١، ص ٢١٥
وَإِذَا ثَبَتَ الرَّضَاعُ حَرُمَ النِّكَاحُ
٥ الفتاوى الهندية، ج ١، ص ٣٤٤
وَإِذَا شَهِدَ رَجُلَانِ أَوْ رَجُلٌ وَامْرَأَتَانِ عَلَى الرَّضَاعِ جَازَتْ الشَّهَادَةُ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা