প্রশ্নঃ  মুহতারাম, জানাব আসাদ সাহেবের সাথে রোকসানা বেগমের বিবাহ হয়। বিবাহের মজলিসে উভয় পক্ষের সম্মতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয় যে, রুকসানার উপর নির্যাতন করলে স্ত্রীর নিজের উপর স্বামীর পক্ষ থেকে তিন তালাক পতিত করার অধিকার থাকবে। কিন্তু পরবর্তীতে রুকসানা বেগমের বাবা-মা এই বিবাহে পরিপূর্ণ সন্তুষ্ট না থাকার কারণে নিজের উপর তালাক নিয়ে নিতে চাচ্ছেন। জানার বিষয় হলো, আসাদ সাহেবের পক্ষ থেকে কোনো প্রকার নির্যাতন না হয়ে থাকলে কেবল মা-বাবার অসন্তুষ্টির কারণে নিজের উপর তালাক পতিত করার কোন অধিকার রুখসানার আছে কিনা? এমতাবস্থায় তালাক গ্রহণ করলে কোন তালাক পতিত হবে কি?

নিবেদক নাজমুস সাকিব

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরয়ী দৃষ্টিতে কোন বিষয়ের সাথে শর্ত যুক্ত করে স্ত্রীকে তালাকে তাফবিজের অধিকার প্রদান করা হলে উক্ত শর্ত সংঘটিত হওয়া ব্যতীত স্ত্রী নিজের উপর তালাক গ্রহণের কোন অধিকার লাভ করে না। ফলে এমন অবস্থায় তালাক গ্রহণ করলেও তা ধর্তব্য হয় না।

      সুতরাং প্রশ্নোক্ত রোকসানার তালাকে তাফবিজের অধিকার স্বামীর নির্যাতনের সাথে শর্তযুক্ত। আর বিবরণ মতে স্বামীর পক্ষ থেকে যেহেতু কোনো প্রকার নির্যাতন সংঘটিত হয়নি তাই এমন অবস্থায় স্ত্রী নিজের উপর তালাক গ্রহণের কোন অধিকার নেই। এমতাবস্থায় স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করলে তা ধর্তব্য হবে না।

(ফতোয়া হিন্দিয়া-১/৪৬৪ জাকারিয়া, ফতোয়া শামী-৪/৫৫৪ আজহার, ফতোয়া দারুল উলুম দেওবন্দ ১০/৩৪ দারুল ইশাআত)

الأدلة الشرعية

سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١

       أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ

الفتاوى الهندية (١/٤٢٠)

        واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال

الهداية (١/٣٨٥)

     واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা