প্রশ্নঃ  মুহতারাম আমার বাড়ি পাবনা। আমার বাড়ির পাশে এক লোকের মাথায় মাঝে মাঝে অনেক সমসর দেখা দেয়। এমনকি সে মাথায় সমস্যার কারণে পাবনা মানসিক হাসপাতাল থেকে সরকারি ওষুধ সেবন করেন। কিছুদিন আগে হঠাৎ একটি বিষয়ে ঝামেলা হওয়ায় তার স্ত্রীকে সে বলে "তোকে আমি তালাক দিয়ে দিলাম' একজন আলেম বলেছেন পাগল ব্যক্তি তালাক দিলে তালাক পতিত হয় না। জানার বিষয় হলো, উক্ত ব্যক্তি তালাক দেওয়ার কারণে কি তালাক হবে? এক্ষেত্রে উক্ত আলেমের কথা সঠিক কিনা এবং কোন ধরনের পাগলামির কারণে তালাক পতিত হয় আর কোন ধরনের পাগলামির কারনে হয় না বিস্তারিত জানাবেন।

নিবেদক শরিফুল ইসলাম কুষ্টিয়া।

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

        বিবেকগত ভারসাম্য ও বোধশক্তিহীনতার ফলে যদি কথাবার্তা ও কাজকর্মের মধ্যে অস্বাভাবিকতা প্রকাশ পায় যা পরবর্তীতে স্মরণও থাকে না, এমন ব্যক্তিকে পাগল বলা হয়। শরীয়া মতে এ অবস্থায় স্ত্রীকে তালাক দিলে উক্ত তালাক ধর্তব্য হয় না। এতদভিন্ন যদি এমন অবস্থায় তালাক দেয়, যে অবস্থায় কৃতকার্যকলাপ পরবর্তীতে স্মরণ করতে পারে এবং মানসিক ভারসাম্য বজায় থাকে, তাকে শরয়ী পরিভাষায় পাগল গণ্য করা হয় না। এমন ব্যক্তি তালাক দিলে তালাক পতিত হয়ে যায় ।

     সুতরাং আলোচ্য মূলনীতি অনুসারে প্রশ্নোক্ত ব্যক্তি যদি স্ত্রীকে তালাক প্রদানের সময় পাগল হয়ে থাকে তাহলে তার ওই অবস্থায় তালাক প্রদানের দ্বারা স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। এক্ষেত্রে উক্ত আলেমের কথা সঠিক বলে বিবেচিত। অন্যথায় অবস্থা বিবেচনায় লোকটি পাগলের সঙ্গভুক্ত না হয়ে থাকলে তার স্ত্রীকে উদ্দেশ্য করে 'তোকে আমি তালাক দিয়ে দিলাম" বলার আরা তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী পতিত হয়ে গেছে।

 (কুন্দুরি-৪৯৮-৪৯৯ বুশরা, বিদায়াতুল মুবতাদি-৩/১৪০ বুশরা, নেযামুল ফতোয়া-২/১১৬ তাজ পাবলিকেশন।

الأدلة الشرعية

سورة البقرة، ٢٢٥

      لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَٰكِنْ يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ

.سنن أبي داود، ج ٤، ص ١٤١، ح ٤٤٠٣

        رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ

سنن الترمذي، ج ٣، ص ٤٨٨، ح ١١٩١

      كُلُّ الطَّلَاقِ جَائِزٌ إِلَّا طَلَاقَ الْمَعْتُوهِ الْمَغْلُوبِ عَلَى عَقْلِهِ

 

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা