প্রশ্নঃ  মুহতারাম, স্বামী- স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীকে লক্ষ্য করে বলেন "তুমি ইদ্দত পালন করতে থাকো' তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে আমার তালাকের নিয়ত ছিল না। আমি এর রাগে তা বলেছি। জানার বিষয় হলো এমতাবস্থায় কি তার স্ত্রী তালাক হয়ে যাবে? দলিল সহ বিস্তারিত জানাবেন।

নিবেদিক

নিবেদক : মুসলেহ উদ্দীন রায়হান উদ্দিন যশোরী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

        শরয়ী দৃষ্টিতে স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় কিংবা তালাকের আলোচনার প্রেক্ষিতে তাকে ইদ্দত পালনে নির্দেশনা সূচক উক্তি করত নিয়েত ব্যতীতই তালাক পতিত হয়ে যায়। আর এরূপ উক্তি তালাকের সঙ্গে সরাসরি অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ায় এর দ্বারা এক তালাকে রজয়ী পতিত হয়।

       সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়াকালে রাগান্বিত অবস্থায় স্ত্রীকে উদ্দেশ্য করে "তুমি ইদ্দত পালন করতে থাকো" বলার দ্বারা তালাকের নিয়ত না করা সত্ত্বেও এর দ্বারা তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী পতিত হয়ে গেছে।

(আস সুনানুল কুবরা-১৫০০৬, বেকায়া -৩/২৭৯ দা.কু.ই. তানবিরুল আবসার-৪/৫২২ আজহার)

الأدلة الشرعية

سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١

       أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ

رد المحتار على الدر المختار ج 3، ص 297:

وَتَقَعُ رَجْعِيَّةً بِقَوْلِهِ: اعْتَدِّي وَاسْتَبْرِئِي رَحِمَكِ وَأَنْتِ وَاحِدَةٌ

 الفتاوى الهندية:ج 1، ص 374

وَإِنْ قَالَ لَهَا اعْتَدِّي أَوْ اسْتَبْرِئِي رَحِمَكِ فَهُوَ عَلَى مَا نَوَى، فَإِنْ نَوَى الطَّلَاقَ وَقَعَ

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা