প্রশ্নঃ  মুহতারাম একদা জনৈক ব্যক্তি স্ত্রীকে সম্বোধন করে বললেন, "হে তালাকপ্রাপ্ত মহিলা' কেউ তাকে বলল তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। এখন তিনি খুবই পেরেশান। সুতরাং তিনি জানতে চাচ্ছেন উক্ত সম্মোধন দ্বারা তার স্ত্রী তালাক হয়ে যাবে কি?

নিবেদক রায়হান উদ্দিন যশোরী

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

          শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে বিশেষণ স্বরূপ তালাক শব্দ উল্লেখ পূর্বক সম্বোধন করার দ্বারা স্ত্রীর উপর তালাক কার্যকর হয়ে যায়। আর তালাকের অর্থে স্পষ্ট শব্দ প্রয়োগের ক্ষেত্রে নিয়ত বিবেচ্য নয়।

        সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তি তার স্ত্রীকে 'হে তালাকপ্রাপ্তা মহিলা' বলার দ্বারা তার স্ত্রীর উপর এক তালাকে রজয়ী পতিত হয়ে গেছে।

 (বাদায়ে সানায়ে-৪/২৭৩ দারুল হাদিস, বাহরুর রায়েক- ৩/৪৩৭ জাকারিয়া, জাওহারাতুন নাইয়িরাহ-২/১৬৬ হক্কানিয়া)


و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা