প্রশ্নঃ মুহতারাম, সাইফুদ্দিন সাহেব তার স্ত্রী পরকীয়ায় জড়িত জানতে পেরে তাকে তালাক দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তার স্ত্রী তার কাছ থেকে আর একবার সুযোগ চান এবং আর কখনো পরকীয়ায় জড়াবেন না বলে কথা দেন। সাইফুদ্দিন সাহেব বললেন আবার যদি পরকীয়ায় জড়াও তাহলে তুমি তালাক। এক বছর পর আবারো পরকিয়ায় জড়ান। এখন জানার বিষয় হলো তিনি কি তালাক হয়ে যাবেন?
নিবেদক রাকিবুল ইসলাম
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরীয় দৃষ্টিতে স্ত্রীকে কোন বিষয়ের সাথে শর্ত যুক্ত করে তালাক প্রদান করত: পরবর্তীতে উক্ত শর্ত সংঘটিত হলে শর্ত ও সংখ্যাভেদে তৎক্ষণাৎ তালাক কার্যকর হয়ে যায় ।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সাইফুদ্দিন সাহেব স্ত্রীকে পরকীয়ায় জড়ানোর সাথে শর্ত যুক্ত করে তালাক প্রদান করত পরবর্তীতে স্ত্রী পরকীয়ায় জড়ানো সাথে সাথে তার ওপর এক তালাকে রাজয়ী পতিত হয়ে গেছে।
(কুদরি-৫০৩ বুশরা, কানয-২/৪৩৬ বুশরা, বেদায়াতুল মুবতাদী ৩/১৯৬ বুশরা।
الأدلة الشرعية
سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١
أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ
الفتاوى الهندية (١/٤٢٠)
واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال
الهداية (١/٣٨٥)
واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা