মুহতারাম! যাবেদ আখতার নামাজ আদায় করে না। তাকে নামাজের কথা বললে সে বলে, “নামাজ পড়ে কী হবে? নামাজ পড়ে তোমরা কী পেয়েছ? পরকালে কী পাবে, না পাবে—তা পরের কথা। এখন কী পেয়েছ, বলো তো?” জানার বিষয় হলো, এরকম কথা বললে তার ঈমান থাকবে কি না? দলিলসহ জানাবেন।
নিবেদক—আব্দুল্লাহ আল মামুন (মাগুরা)
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরিয়তের দৃষ্টিতে অকাট্যভাবে প্রমাণিত কোনো ফরজ বিধান পালনে অস্বীকৃতি জ্ঞাপন মারাত্মক গর্হিত কাজ হলেও এর দ্বারা ব্যক্তি ঈমানচ্যুত হয় না। তবে ফরজ বিধান সম্পর্কে বিদ্রূপ বা কটাক্ষ করলে ঈমানচ্যুত হয়ে যাবে।
সুতরাং প্রশ্নোক্ত জায়েদ নামাজের প্রসঙ্গে “নামাজ পড়ে কী হবে? নামাজ পড়ে তোমরা কী পেয়েছ?” ইত্যাদি কথা বলে নামাজ পালনে অস্বীকার করার দ্বারা সে ফাসেক ও মারাত্মক গুনাহগার সাব্যস্ত হবে। তবে এর দ্বারা সে ঈমানহারা হবে না। অবশ্য এর দ্বারা যদি তার উদ্দেশ্য নামাজের ফরজিয়তকে অস্বীকার করা হয় কিংবা ফরজ বিধান নিয়ে বিদ্রূপ বা কটাক্ষ করা হয়, তাহলে সে ঈমানচ্যুত হয়ে যাবে।
দলিলসমূহ: আল-মাউসুয়াতুল ফিকহিয়্যা—২৭/৫৩, ওয়াজারাতুল আওকাফ; ফাতওয়া হক্কানিয়া—১/১৪৬, হক্কানিয়া; খাইরুল ফাতাওয়া—১/২০২, যাকারিয়া।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল