প্রশ্নঃ মুহতারাম, আদিল সাহেবের স্ত্রীর বোন খুব জোড়াজুড়ি করার কারণে আদেল সাহেব তার স্ত্রীকে বলেন, "আমি তোমাকে ছেড়ে দিলাম"। স্ত্রীর বোন বলল "ছেড়ে দিলাম' বললে চলবে না বরং বলো "তালাক দিলাম"। তখন আদিল সাহেব বললেন "আমি তোমাকে তালাক দিলাম"। প্রশ্ন হল উক্ত সুরতে তার স্ত্রীর উপর কয়টি তালাক পতিত হবে। জানিয়ে বাধিত করবেন
নিবেদক ইব্রাহিম খান।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরীর দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের স্পষ্ট শব্দ উচ্চারণ করলে সর্বাবস্থায় শব্দের সংখ্যানুপাতে স্ত্রীর উপর তালাক কার্যকর হয়ে যায়। আর বর্তমান সামাজিক প্রচলনে ছেড়ে দিলাম শব্দটি তালাকের সরিহ শব্দের বিধানভুক্ত।
সুতরাং প্রশ্নোক্ত আদিল সাহেব তার স্ত্রীকে লক্ষ্য করে আমি "তোমাকে ছেড়ে দিলাম" বলার পর স্ত্রীর বোনের আপত্তির প্রেক্ষিতে পুনরায় "আমি তোমাকে তালাক দিলাম' বলার দ্বারা তার স্ত্রীর উপর সর্বমোট ২ তালাকে রজয়ী পতিত হয়ে গেছে।
(আব্দুররুল মুনতাকা ২/১১ আলমানার, ফতোয়া শামি-৪/৫১৯ আজহার, উমদাতুর রিয়াআ-৩/২৩৫ না.কু.ই.)
الادلة الشرعية
رد المحتار (٤/٥٣٠
فان سرحتك كناية لكنه في عرف الفرس غلب استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا
اصول الشاشى ٦٥
ولو قال لامراته طلقى فقالت ابنت نفسي يقع واحدة رجعية
الفتاوى الهندية (٣/٥٦)
فان سرحتك كناية لكنه في عرف الفرس غلبه استعماله في الصريح فاذا قال سرحتك يقع به الرجعي مع ان اصله كناية ايضا
رد المحتار ٥/١٣٥
وان راجعتها بالفعل مثل ان يطاها او يقبلها او ينظر الى فرجها بشهوة فانه يصير مراجعا عندنا
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা