প্রশ্নঃ একলোক তার স্ত্রীকে তালাক দেয়ার নিয়তে :স্ত্রীকে আম্মু বলে ডাকে : তাহলে কি তালাক হবে নাকি
বিবাহ ফসখ হবে।?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিতে যে সকল শব্দ তালাকের জন্য ব্যবহার হয় না। উহা কে উল্লেখ্য করে তালাকের নিয়তকরলেও তালাক পতিত হয় না।
বিধায় আম্মু শব্দটি যেহেতু তালাকের জন্য ব্যবহার হয় না। সুতরাং স্ত্রীকে আম্মু বলে তালাকের নিয়ত করলে ওতালাক পতিত হবে না। বরং এরুপ বলাটা মাকরুহ হবে। হ্যাঁ কোন এলাকায় যদি স্ত্রীকে আম্মু ইত্যাদি বলে
তালাক দেয়ার প্রচলন হয়ে যায় তবে সেখানে উক্ত শব্দ দ্বারাও তালাক পতিত হয়ে যাবে।
সূত্রঃ বজলুল মাজহুদ ৮/২১৭ মারকাজুম বায়েখ,আহসানুল ফাতাওয়া ৫/১৮৫ যাকারিয়া।
الادلة الشرعية
القرآن الكريم، سورة المجادلة، ٥٨/٢
وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ مَا هُنَّ أُمَّهَاتِهِمْ ۖ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ
.صحيح البخاري، ٧/٤٣
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
.صحيح مسلم، ١/٦٧
إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَتَكَلَّمْ أَوْ تَعْمَلْ بِهِ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা