প্রশ্নঃ আমার পরিচিত একজনের জবানে কিছু জড়তা ও তোতলামি ভাব রয়েছে স্পষ্টভাবে একবারে কোন শব্দবলতে পারে না। সে তার স্ত্রীকে বলল আমি তোমাকে তাক, তাক, তালাক দিলাম। জানার বিষয় তালাকের পরিবর্তে তাক বললে তালাক সংঘটিত হবে কি না। হলে মোট কয়টি?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

        শরয়ী দৃষ্টিতে তালাক শব্দের লাম ফেলে দিয়ে শব্দ তাক বলার দ্বারা তালাক সংঘঠিত হয়না। তাইসে নিয়ত করুক অথবা না করুক। তবে মুতলাক ভাবে এক বার তালাক শব্দ বলার দ্বারা এক তালাকে রজঈপতিত হবে।

    সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তি মুখের জড়তার কারনে যেভাবে তাক, তাক, তালাক দিলাম বলেছেএতে প্রথম দুইটি শব্দ তাক তাক উ‪চারিত হওয়ায় তার স্ত্রী উপর কোন তালাক পতিত হয়নি। তবে শেষেতালাক শব্দ বলার কারনে স্ত্রীর উপর এক তালাকে রজঈ পতিত হবে।

সূত্রঃ হিন্দিয়া ১/৪২৪ যাকারিয়া, শামী ৪/৪৫৫ আযহার, খায়রুল ফতোয়া ৫/১৪৬ যাকারিয়া।

الادلة الشرعية

سورة البقرة (٢٣٠)

       فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره      

   قواعد الفقه ٥٧

         اكبر الراي بمنزله اليقين فيما لا يمكن الوقوف على حقيقته بمنزلة الحقيقة    

الفتاوى الهندية ١/٤٧٠

      اذا طلق الرجل امراته تطليقة رجعية وتطليقتين فله ان يراجعها في عدتها رضيت بذلك او لم ترض

الهداية ٢/٣٩٥

     الرجعه ان يقول راجعتك او راجعت امراتي

رد المحتار ٥/١٣٥

     وان راجعتها بالفعل مثل ان يطاها او يقبلها او ينظر الى فرجها  بشهوة فانه يصير مراجعا عندنا

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা