প্রশ্নঃ বর্তমানে তথাকথিত আহলে হাদিস ভাইয়েরা বলে, একই মজলিসে তিন তালাক দিলে এক তালাকই হয়। তাদের কথা সঠিক কি না? যদি সঠিক না হয়, তাহলে তাদের জবাব কী? হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ চাই।
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
জমহুর ফুকাহায়ে কেরামের ঐকমত্যে একই মজলিসে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়। এ ক্ষেত্রে আহলে হাদীস ভাইদের এক তালাক পতিত হওয়ার দাবি সঠিক নয়। তাদের দাবিকৃত দলিলের জবাবঃ তারা প্রথমত হযরত রোকানা (রা.)-এর হাদীস দ্বারা এক তালাক পতিত হওয়ার দাবি করেছেন, যার বর্ণনায় ইযতিরাব পাওয়া যায়। কারণ কোনো কোনো বর্ণনায় দেখা যায়, রোকানা (রা.) বাত্তাতুন শব্দ দ্বারা তালাক দিয়েছেন। আর বাত্তাতুন শব্দের ক্ষেত্রে নিয়ত অনুযায়ী এক থেকে তিন তালাক পর্যন্ত প্রদান করার সুযোগ রয়েছে। যে কারণে ইমাম বুখারী (রহ.) এই হাদীসকে মাআলুল, আব্দুল বার (রহ.) যঈফ এবং আবুবকর জাসসাস ও ইবনুল হুমাম (রহ.) মুনকার বলেছেন।
তাদের দ্বিতীয় দলিল হযরত ইবনে আব্বাস (রা.)-এর হাদীস, যাতে হুজুর (সা.)-এর যুগ, আবু বকর (রা.)-এর যুগ এবং ওমর (রা.)-এর খেলাফতের প্রথম দুই বছর পর্যন্ত তিন তালাক এক তালাক হিসেবে ধর্তব্য হতো।
কিন্তু এ হাদীসের একাধিক অর্থ ও উদ্দেশ্য হতে পারে। তারা যে উদ্দেশ্য নিয়েছেন, তা অন্যান্য হাদীস ও ইজমায়ে উম্মতের খেলাফ। ফুকাহায়ে কেরামের মধ্যে কেউ তা সহিহ সাব্যস্ত করেননি। বরং এর সঠিক উদ্দেশ্য হলো, স্বামী যদি তাকীদের জন্য একই মজলিসে তালাকের শব্দ তিনবার বলে এবং পৃথক পৃথক তালাকের নিয়ত না করে, তাহলে স্বামীকে সত্যবাদী সাব্যস্ত করে এক তালাক পতিত হওয়ার হুকুম জারি হবে।
কিন্তু স্বামীকে ঐ সময়, তথা ওমর (রা.)-এর খেলাফতের প্রথম দুই বছর পর্যন্ত সত্যবাদী সাব্যস্ত করা বা তার ওপর নির্ভর করা যেত। পরে যখন মানুষের মাঝে ধোঁকাবাজি শুরু হলো এবং কোনো বিষয়ে ভরসা করা মুশকিল হলো, তখন হযরত ওমর (রা.) যাহিরের প্রতি লক্ষ্য করে তালাকের শব্দ তিনবার বলার দ্বারা তিন তালাকই পতিত হয়ে যাওয়া সাব্যস্ত করেন। এটাই সবচেয়ে বিশুদ্ধ জবাব। তাছাড়া হযরত সাহাল ইবনে সাদ ও ইবনে ওমর (রা.)-এর হাদীস দ্বারাও সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে, একসঙ্গে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়।
সূত্রঃ আবু দাউদ ১/৩০৬, ইসলামিয়া; ফিকহুল হানাফী ২/১৬৬, দারুল কলম; ফাতাওয়ায়ে উসমানি ২/৪১৪-
الادلة الشرعية
سورة الطلاق، الآية: 1
﴿يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ﴾
سورة البقرة، الآية: 229
﴿وَمَنْ
يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ﴾
مسند أحمد، ج 1، ص 265
عَنِ ابْنِ عَبَّاسٍ
رضي الله عنهما: «أَنَّ رُكَانَةَ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا فِي مَجْلِسٍ
وَاحِدٍ، فَحَزِنَ عَلَيْهَا حُزْنًا شَدِيدًا، فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ ﷺ:
كَيْفَ طَلَّقْتَهَا؟ قَالَ: طَلَّقْتُهَا ثَلَاثًا، قَالَ: فِي مَجْلِسٍ وَاحِدٍ؟
قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنَّمَا تِلْكَ وَاحِدَةٌ، فَارْتَجِعْهَا
صحيح مسلم، ج 2، ص 1099
عَنْ
ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: «كَانَ الطَّلَاقُ عَلَى عَهْدِ رَسُولِ
اللَّهِ ﷺ وَأَبِي بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ عُمَرَ طَلَاقُ الثَّلَاثِ
وَاحِدَةً، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: إِنَّ النَّاسَ قَدِ اسْتَعْجَلُوا
فِي أَمْرٍ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ، فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ،
فَأَمْضَاهُ عَلَيْهِمْ
سنن النسائي، ج 6، ص 142
عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ رضي الله عنه قَالَ: «أُخْبِرَ رَسُولُ اللَّهِ ﷺ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثَ تَطْلِيقَاتٍ جَمِيعًا، فَقَامَ غَضْبَانَ، ثُمَّ قَالَ: أَيُلْعَبُ بِكِتَابِ اللَّهِ وَأَنَا بَيْنَ أَظْهُرِكُمْ؟
السنن الكبرى للبيهقي (١٤٤٩٢)
قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره
المصنف لابن ابى شيبة(١٨٠٨٧)
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
(رد المحتار، كتاب الطلاق، باب الكنايات-4/530)
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা