প্রশ্নঃ আমাদের এলাকায় একবার কোনো কারণে এক দম্পতির বিচার হয়। এলাকার নেতৃস্থানীয় লোকেরা বিচারে এই সিদ্ধান্ত নেয় যে, স্বামী-স্ত্রীকে তিন দিনের মধ্যে তালাক দিতে হবে। তিন দিন পর স্বামীকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি তালাক দিয়েছ? স্বামী তাদেরকে মিথ্যা বলে, হ্যাঁ, দিয়েছি। এমনিভাবে তাকে অন্য কেউ জিজ্ঞাসা করলে সে হ্যাঁ বলে উত্তর দেয়। এভাবে তাকে কতজন জিজ্ঞাসা করেছে তার হিসাব নেই।জানার বিষয় হলো, তার এই মিথ্যা কথার দ্বারা তালাক হবে কি না? হলে কয়টি হবে?
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
শরয়ী দৃষ্টিকোণে কোনো প্রকার বাধ্যবাধকতা ব্যতীত স্বেচ্ছায় তালাকের মিথ্যা স্বীকারোক্তি দ্বারাও তালাক পতিত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তালাক না দিয়ে স্বেচ্ছায় মিথ্যা তালাকের কথা স্বীকার করার কারণে তার স্ত্রীর ওপর এক তালাকে রজয়ী পতিত হয়েছে। তবে একাধিকবার তালাকের কথা স্বীকার করার দ্বারা পূর্বোক্ত তালাকের সংবাদ প্রদানের উদ্দেশ্য হলে নতুন করে তালাক পতিত হবে না। অন্যথায় যতবার স্বীকার করবে, নতুন করে ততবার তালাক পতিত হয়ে তিন তালাক পর্যন্ত গিয়ে ঠেকবে।
সূত্রঃ শামী ৪/৪৩৫, আযহার; দুররে মুখতার ৪/৪৭২, আযহার; খায়রুল ফাতাওয়া ৫/৬২, যাকারিয়া।
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা