প্রশ্নঃ গ্রামের একজন অশিক্ষিত বোবা ব্যক্তি স্ত্রীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রীকে তালাক দিতে চায়। এক্ষেত্রে শরীয়তের হুকুম কেমন? কীভাবে সে স্ত্রীকে তালাক দেবে?

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

       শরীয়তের বৈধ কাজসমূহের মধ্যে সবচেয়ে ঘৃণিত হলো তালাক। একান্ত প্রয়োজন ছাড়া শরীয়ত তালাকের অনুমতি দেয় না। আর তালাক সহীহ হওয়ার জন্য মৌখিক ভাষ্য বা লিখিত বাক্য শর্ত। এতে অক্ষম ব্যক্তিদের জন্য তালাকের অর্থবহ, সুস্পষ্ট ইশারা ও ইঙ্গিত যথেষ্ট।

      সুতরাং প্রশ্নোক্ত সূরতে অশিক্ষিত বোবা লোকটি স্ত্রী নির্যাতনের শিকার হওয়ায় স্ত্রীকে তালাক দিতে পারবে এবং সে তালাক বুঝায় এমন নির্দিষ্ট ইশারার মাধ্যমে তালাক দিবে।

সূত্রঃ বাদায়ে ৪/২৭০, দারুল হাদীস; আন-নাহরুল ফায়েক ২/৩২০, দারুল ইমান; মাহমুদিয়া ১২/১৯০, যাকারিয়া।

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা