আরমান সাহেব বলেন যে, আমরা দরুদ পাঠ করলে সরাসরি রাসূলের কাছে আমাদের আওয়াজ পৌঁছে। জানার বিষয় হলো, এই আকীদা কি সহিহ? এক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা-বিশ্বাস কী?
নিবেদক—আবু সালেহ, বগুড়া
الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি রাসূলের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে, তখন তা রাসূল ﷺ সরাসরি শুনতে পান। আর কেউ যদি দূর থেকে দরুদ পড়ে, তখন তা ফেরেশতার মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। একাধিক হাদিসের সুস্পষ্ট ভাষ্যে এমনটি উদ্ধৃত হয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত সূরাতে উল্লেখিত নীতি অনুযায়ী, আরমান সাহেবের আকীদা সহিহ নয়। সহিহ আকীদা মতে, দূর থেকে যে দরুদ পড়া হয়, তা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনতে পান না; বরং ফেরেশতার মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়।
সূত্র: আবু দাউদ, হাদিস: ১০৪৭; বাইহাকী, হাদিস: ১৫৮৩; বজলুল মাজহুদ, ৫/১৫, মারকাজুশ শাইখ আবিল হাসান।
মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া
ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,
শেখ জানূরুদ্দীন র. দারুল
কুরআন মাদরাসা, (চৌধুরীপাড়া
মাদ্রাসা ) ঢাকা-১২১৯
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুফতি,ফাতাওয়া ও মাসায়েল