প্রশ্ন:মুহতারাম! জনৈক ব্যক্তি মানুষের জন্মতারিখ দেখে রাশি নির্ণয় করে এবং সে অনুযায়ী ভালো-মন্দ ভাগ্য নির্ণয় করে। এরপর ভাগ্য মন্দ হলে তার থেকে কীভাবে বাঁচা যাবে, তার উপায় বলে দেন। এক্ষেত্রে এলাকায় সে বেশ প্রসিদ্ধ এবং সাধারণ মানুষ তার কাছে ভিড় করে। জানার বিষয় হলো, রাশি বিশ্বাস করার হুকুম কী? আর উক্ত ব্যক্তির কাছে যাওয়া কি ঠিক হবে?

নিবেদক= নাজমুস সাকিব

الْجَوَابُ بِاسْمِ مُلْهِمِ الصِّدْقِ وَالصَّوَابِ

ইসলামী আকীদার দৃষ্টিতে ভবিষ্যতের খবর সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই জ্ঞাত। কোনো মাখলুকের ব্যাপারে কোনো মাধ্যম ছাড়া ভবিষ্যতের খবর সম্পর্কে সঠিক জ্ঞাত হওয়ার দাবি করা ও এ জাতীয় খবরের ওপর বিশ্বাস করা কুফুরি।

সুতরাং ভাগ্য নির্ণয়কারী ব্যক্তির কাছে রাশি দেখানোর জন্য যাওয়া সুস্পষ্ট কুফুরি ও হারাম। উপরন্তু, উক্ত রাশিফলের ওপর বিশ্বাসকারী ব্যক্তি ঈমানচ্যুত হয়ে যাবে।

সূত্র :( সুনানুত তিরমিযী, ১/৩৫, আশরাফিয়া; আকীদাতুত তাহাবী, পৃ. ৫৩৯, দারুল আকীদা; শামী, ৬/৩৭০, আযহার )

 

মুফতি মুয়াজ বিন ইয়াহইয়া

ফাযেল ও মুতাখাস্সিস ফিল ফিকহ ,শেখ জানূরুদ্দীন র. (চৌধুরীপাড়া মাদ্রাসা ) ঢাকা-১২১৯

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুফতি,ফাতাওয়া ও মাসায়েল