মুহতারাম আমি মাকসুদ হাসান। অনেক সময় এস্তেঞ্জার পর পানি খরচের সময় কাপড়ে পানি লেগে যায়। এক দিরহামের বেশি ভিজে যায়। জানার বিষয় হল ইস্তেঞ্জার পর পানি খরচের সময় কাপড়ে পানি লাগলে ঐ পানির বিধান কি? কাপড় নাপাক হবে কি না?

নিবেদক: মিনহাজুল ইসলাম

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

        শরীয়ামতে এস্তেঞ্জার সময় নাপাকি দূর না হওয়া পর্যন্ত এতে ব্যবহৃত পানি নাপাক বলে গণ্য হয়। আর তরল নাযাসাতে গলিজা শরীর বা কাপড়ে লাগলে এক দিরহাম বা তার বেশি ক্ষমাযোগ্য নয়।

     সুতরাং প্রশ্নেক্ত সূরাতে ইস্তিঞ্জার সময় কাপড়ে যে পানি লেগে যায় তা যদি আপনার ধারণা মতে নাপাক দূর হওয়ার পূর্বে লাগে তাহলে সেই পানি এক দিরহামের অধিক হলে আপনার কাপড় নাপাক হয় যাবে।

 

 (হিদায়া: ১/১৩৬, বাহার: ১/১১৬, ফতোয়ায়ে তাতারখানিয়া: ১/৩৪৮ ফারুকিয়া)

 

ا لادلة الشرعية

سورة البقرة، الآية: 222

     ﴿وَيَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ﴾

صحيح البخاري، 1/61

     عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ أَعْرَابِيًّا بَالَ فِي الْمَسْجِدِ، فَقَامَ إِلَيْهِ بَعْضُ الْقَوْمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «دَعُوهُ وَلَا تُزْرِمُوهُ»، فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ النَّبِيُّ ﷺ بِذَنُوبٍ مِنْ مَاءٍ فَصُبَّ عَلَيْهِ.

سنن أبي داود، 1/25
      
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِي أَهْلِ قُبَاءَ: فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا، وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ، قَالَ: كَانُوا يَسْتَنْجُونَ بِالْمَاءِ

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা