প্রশ্ন: মুহতারাম জনৈক নারী প্রাপ্ত বয়স্কা হওয়ার সত্ত্বেও একবারও ঋতুস্রাব আসেনি। পরবর্তীতে ওষুধ ব্যবহার করে সে ঋতুস্রাব চালু করে। জানার বিষয় হল, ওষুধ ব্যবহার করে ঋতুস্রাব চালু করলে সে কি স্বাভাবিক হায়েযা মহিলা হবে নাকি মুস্তাহাযা হবে?
নিবেদক
দীদার বিন খোরশেদ
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী মূলনীতি অনুযায়ী প্রাপ্ত বয়স্কা নারীর ঋতুস্রাবের সময়ের মধ্যে রেহেম থেকে রক্ত বের হলেই তা হয়েয বলে গণ্য হয়। প্রাকৃতিকভাবে কিংবা ওষুধ সেবনের মাধ্যমে সে রক্ত নির্গত হোক না কেন।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত নারীর ঔষধ সেবনের মাধ্যমে রেহেম থেকে যে রক্ত বের হয়েছে শরয়ী সীমারেখা অনুযায়ী তা ঋতুস্রাব হিসেবেই গণ্য হবে। আর শরয়ী সীমারেখার বাহিরের রক্ত এস্তেহাযা বলে গণ্য হবে।
(বিদায়াতুল মুবতাদী: ১/১১০-১১১ বুশরা, আল মুখতার লিল ফতওয়া: ১১১ বুশরা, মুলতাকাল আবহুর: ২/৮১ আর মানার)
الادلة الشرعية
سورة البقرة، الآية: 222
﴿وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ
أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ﴾
صحيح البخاري، 1/67
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ لَهَا النَّبِيُّ ﷺ: «إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ».
بدائع الصنائع، 1/39
وَأَقَلُّ الْحَيْضِ ثَلَاثَةُ أَيَّامٍ
وَلَيَالِيهَا، وَمَا نَقَصَ عَنْ ذَلِكَ فَلَيْسَ بِحَيْضٍ، وَأَكْثَرُهُ
عَشَرَةُ أَيَّامٍ وَلَيَالِيهَا.
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা