প্রশ্ন: মুহতারাম জনাব খালেদ জামাতের সাথে ফজরের নামাজ আদায় করতে ছিল। সিজদায় গেলে তার চোখে ঘুম প্রবল হয় যায়। আর সে নামাজের শেষ পর্যন্ত এই অবস্থায় থাকে। জানার বিষয় হল এভাবে ঘুমানোর কারণে তার ওযু ভাঙবে কিনা ইল্লতসহ জানাবেন।
নিবেদক
দীদার বিন খোরশেদ
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
হানাফী মাজহাব মতে নামাজের ভেতর অথবা বাহিরে নামাজের পূর্ণাঙ্গ মসনুন কোন অবস্থায় ঘুমালে ওযু ভাঙ্গে না। আর মাসনুন অবস্থা না হলে গভীর ঘুমের কারণে ওযু ভেঙ্গে যায়।
সুতরাং প্রশ্নোত্তর সূরাতে খালেদ পূর্ণাঙ্গ মাসনুন তরিকায় সিজদা করে থাকলে উক্ত ঘুমের কারণে তার ওযু ভাঙেনি। অন্যথায় অজ ভেঙ্গে গেছে।
(নুরুল ইযা ৩৯ মাকবাতুস সালাম। কিতাবুল কাফি ১/১৯৮-১৯৯ রশিদিয়া। মাজমাউল আনহুর ১/৩৫ আল মানার)
الادلة الشرعية
صحيح البخاري، 1/45
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ ﷺ يَنَامُونَ ثُمَّ يُصَلُّونَ وَلَا
يَتَوَضَّؤُونَ.
سنن أبي داود، 1/81
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: «الْعَيْنُ وِكَاءُ السَّهِ، فَمَنْ نَامَ فَلْيَتَوَضَّأْ.
بدائع الصنائع، 1/29
وَالنَّوْمُ عَلَى هَيْئَةِ
الْمُتَمَكِّنِ لَا يَنْقُضُ الْوُضُوءَ، وَالنَّوْمُ عَلَى غَيْرِ هَيْئَةِ
الْمُتَمَكِّنِ يَنْقُضُهُ.]
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা