প্রশ্ন:স্বামী-স্ত্রীর ঝগড়া হলে স্ত্রী বলে, দিয়া দে, একবারে চলে যাই। স্বামী বলে, যা দিয়া দিলাম।দুজনেরই উদ্দেশ্য তালাক, কিন্তু কেউ তালাক শব্দ উচ্চারণ করেনি। প্রশ্ন হলো, এভাবে বলার দ্বারা তালাক পতিত হবে কি? হলে কোন ধরনের তালাক পতিত হবে?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

      শরয়ী দৃষ্টিকোণে যে সকল শব্দ তালাকের জন্য স্পষ্ট অথবা অস্পষ্ট শব্দাবলীর এর কোনটির অন্তর্ভুক্ত নয়, এমন শব্দ দ্বারা তালাকের নিয়ত করলেও তালাক পতিত হয় না।

      সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্ত্রীর দিয়া দে আর স্বামীর দিয়া দিলাম বলাটা স্পষ্ট অথবা অস্পষ্ট শব্দাবলীর কোনটির অন্তর্ভুক্ত না হওয়ায় এর দ্বারা তালাকের নিয়ত করলেও তালাক পতিত হবে না।

সূত্র:আদ্দুররুল মুখতার ৩/২৩০ সাঈদ, মাহমুদিয়া ১২/৩৩২ করাচি, উসমানী ২/৩৭৫, মাআরিফুল কুরআন।

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা