প্রশ্ন: এক ব্যক্তি রাগান্বিত অবস্থায় স্ত্রীকে বলল: যাও, তুমি স্বাধীন! স্ত্রী বলল: আমি তো আগের থেকেই স্বাধীন! জানতে চাই, এমতাবস্থায় স্ত্রী তালাকপ্রাপ্ত হয়েছে কি না?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিকোণে যাও, তুমি স্বাধীন বাক্যটি মূলত ইঙ্গিতসূচক হলেও উরফে যেহেতু এটি তালাকের অর্থে ব্যবহার হয়, তাই এর দ্বারা এক তালাকে রাজয়ী পতিত হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যাও, তুমি স্বাধীন বলার দ্বারা স্ত্রীর ওপর এক তালাকে রাজয়ী পতিত হবে।
সূত্রঃ শামী ৩/২৯৯, সায়িদ, হিন্দিয়া ১/৪৪৭, দারুল ফিকর, খুলাসা ১/৯৯, রশিদিয়া, হক্কানিয়া ৪/৪৭৭।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা