প্রশ্ন: বর্তমানে অনেক মানুষ স্ত্রীকে তিন তালাক দেওয়ার পর হালালা করা ছাড়াই আবার সেই স্ত্রীকে নিজের কাছে রেখে দেয়। কারণ স্ত্রীকে অন্যের কাছে বিবাহ দিলে পুনরায় পাওয়ার আশা থাকে না। এভাবে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে। এমতাবস্থায় মানুষদের গুনাহ থেকে বাঁচানোর জন্য যদি কেউ হালালা কমিটি গঠন করে উক্ত কাজ শরয়ী পদ্ধতি অনুযায়ী আনজাম দেয়, তাহলে তা শরয়ী দৃষ্টিকোণে বৈধ হবে কি?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

      হাদীস শরীফে হালালার শর্তে বিবাহের ক্ষেত্রে হালালাকারী ও যার জন্য হালালা করা হয় উভয়ের ওপর রাসূল লানত করেছেন।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে হালালা কমিটি গঠন করা শরীয়ত পরিপন্থী হওয়ায় তা অবৈধ; বরং এর কারণে উক্ত হালালা কমিটি আল্লাহ ও তাঁর রাসূলের লানতের উপযুক্ত হিসেবে গণ্য হবে।

সূত্রঃ তিরমিযী ১১২০, হিদায়া ৩/২২৮ বুখারী, ফাতহুল কাদীর ৪/১৬১, রশিদিয়া।

 

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা