প্রশ্ন:স্বামী/স্ত্রীর মাঝে ঝগড়ার সময় স্বামী যদি মুখে তালাক না বলে শুধু এক, দুই, তিন বলে এবং শুধু ঠোঁট নাড়ায়, আওয়াজ ছাড়া, তাহলে কি তালাক হবে? হলে কত তালাক হবে?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিকোণে সংখ্যার মাধ্যমে তালাক পতিত হয় না। কিন্তু যদি পূর্বে তালাকের আলোচনা বা উল্লেখ করা হয়ে থাকে, এরপরই শুধু সংখ্যা উল্লেখ করা হয়, তাহলে নতুন করে তালাক শব্দ উচ্চারণ করা ব্যতীতই তালাক পতিত হয়ে যাবে।
বিধায় প্রশ্নোক্ত সূরতে স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে পূর্বে তালাকের আলোচনা হয়ে থাকলে এবং সেই পরিপ্রেক্ষিতে এক, দুই, তিন বললে স্ত্রীর ওপর তিন তালাক পতিত হয়ে যাবে। অন্যথায় শুধু সংখ্যা উল্লেখ করার দ্বারা তালাক পতিত হবে না।
সূত্র: রদ্দুল মুহতার ৪/৫১৩, খাযানাতুল ফাতাওয়া ১/২৭৮, ফাতাওয়া রহিমিয়া।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা