প্রশ্ন:আমরা জানি ধর্মের ভিন্নতার কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এক লোক সুইজারল্যান্ডে যায়। সেখানে সে খ্রিষ্টান ধর্মগ্রহণ করে। তিন বছর পর বাড়িতে আসলে তার পরিবারের লোকজন তাকে আল্লাহর ভয় দেখালে সে কালিমা পড়ে তওবা করে নেয়। প্রশ্ন হল, সে খ্রিষ্টান হওয়ার দ্বারা কি তাদের বিয়ের সম্পর্ক নষ্ট হয়ে গেছে? এখন তাদের ঘর-সংসার করা সঠিক হবে কি?
الجواب باسم ملهم الصِّدق و الصّواب
শরয়ী দৃষ্টিকোণে স্বামী/স্ত্রী যে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং দাম্পত্যের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।
বিধায় প্রশ্নোক্ত সূরতে জনৈক ব্যক্তি খ্রিষ্টান হয়ে যাওয়ায় তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন তাদের ঘর-সংসার করা জায়েয হবে না। বিধায় ঘর-সংসার করতে চাইলে পুনরায় বিবাহ নবায়ন করতে হবে।
সূত্র: তাতারখানিয়া ৪/২৬৮, ফাতাওয়া মাহমুদিয়া ২২/১৯৮, কিফায়াতুল মুফতি ৯/২৮৭, ইমদাদুল মুফতিয়ীন।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা