তিন তালাকের পর হালালা কেন? এটি কি নারীর প্রতি বৈষম্য?
প্রশ্ন: মুজিব ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। সে অনেকটা নাস্তিক্যবাদে বিশ্বাসী। ইসলামের বিভিন্ন বিষয়ে সে আপত্তি করে থাকে। ইসলাম সম্পর্কে তার এক আপত্তি এই যে, ইসলামের নিয়ম হলো স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে অন্যের মাধ্যমে হালালা করা ব্যতীত প্রথম স্বামীর নিকট পুনরায় বিবাহ বসা নিষেধ। এখানে কারণে অকারণে তিন তালাক দিয়ে দোষ করল স্বামী। কিন্তু অন্যত্র বিবাহ বসার শাস্তি পেতে হলো তার স্ত্রীকে। এটাকি নারীর প্রতি বৈষম্য নয়? মুজিবের এই আপত্তির জবাব কী?
الجواب باسم ملهم الصدق والصواب
শরিয়াহ মতে তালাক একটি নিকৃষ্টতম বৈধ কাজ। কথায় কথায় তালাক দেওয়া এমনকি এক সঙ্গে তিন তালাক দেওয়াও শরিয়াহ আইনে নিষেধ। তথাপিও কেউ নিজ স্ত্রীকে তিন তালাক দিলে শরিয়াহ আইনানুযায়ী তা পতিত হয়ে বিবাহ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামী-স্ত্রী পরস্পর অপরিচিত হিসেবে গণ্য হয়। পরবর্তীতে স্ত্রীর অধিকার রয়েছে যে, সে চাইলে ইদ্দত শেষে অন্যত্র যে কোনো স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এক্ষেত্রে শরিয়তের পরামর্শ হলো, মহিলা পূর্বের স্বামীর নিকট যাবে না। বরং অন্যত্র বিবাহ বসবে। কারণ যে স্বামী তাকে তালাক দিয়েছে তার সাথে আবার সংসার করা আত্মমর্যাদার খেলাফ।
এতদসত্ত্বেও যদি মহিলা স্বেচ্ছায় প্রথম স্বামীর নিকট যেতে চায়, শরিয়ত তাকে এ সুযোগ দেয় যে, সে চাইলে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং সে স্বামীর মৃত্যু অথবা তালাকের পর ইদ্দত পালন শেষে পুনরায় প্রথম স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। স্মরণ রাখা দরকার যে, এক্ষেত্রে শরিয়ত মহিলাকে বাধ্য করেনি, বরং সে নিজেই হিলার জন্য নিজেকে পেশ করেছে। বিধায় প্রশ্নোক্ত সূরতে হিলা বিবাহ সম্পর্কে মুজিবের উক্তি এটা নারীর প্রতি বৈষম্য সম্পূর্ণ ভুল ধারণা। ইসলামকে নিজ যুক্তির আলোকে নয়; বরং ইসলামের আলোকে বুঝার চেষ্টা করতে হবে, তাহলে এ ধরনের সংশয় ও সন্দেহ সৃষ্টি হবে না।
সূত্র: হিন্দিয়া ১/৫৩৫, দারুল ফিকির, কুদূরী ৫১২, বুশরা, মাহমুদিয়া ১৩/৪৭৬, ফারুকিয়া।
الادلة الشرعية
سورة البقرة : ٢٣٠
فان طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره
السنن الكبرى للبيهقي:١٤٤٩٢
قال
حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته
ثلاثا لم تحل له حتى تنكح زوجا غيره لراجعتها
المصنف لابن ابى شيبة:١٨٠٨٧
عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته ثلاثا في مجلس قال اثم بربه و حرمت عليه امراته
مجموعة الفتاوى لابن تيميه ٨/٣٣
فان ثلاثا في طهر واحد بكلمة واحدة مثل ان يقول انت طالق ثلاثا فهذا للعلماء من السلف والخلف فيه ثلاثةاقوال
الثاني : انه طلاق محرم لازم وهو
قول مالك وابي حنيفة واحمد في الرواية المتاخرة عنه واختارها اكثر اصحابه وهذا
القول منقول عن كثير من السلف من الصحابة والتابعين
الدر المختار مع رد المحتار (٩/٦١٥)
ويكره ان يسقي لاسقاط حملها وجاز لعذر حيث لا يتصور قال الشامي وقدروا تلك المدة بماة و عشرين يوما لانه ليس بادمي وفيه صيانة ( حيث لا يتصور) قال الشامي قيد جاز لعذر والتصور كما في القنية ان يظهر له شعر او اصبع او رجل ونحو ذلك
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা