ফিকহ তালাক

তালাকের পর সন্তান কার কাছে থাকবে? ছেলে ও মেয়ের হেফাজত নিয়ে ইসলামী শরিয়তের বিধান

প্রশ্ন: বিবাহ বিচ্ছেদ হওয়ার পর যদি তাদের সন্তান থাকে, তাহলে সন্তানরা কার কাছে থাকবে? শরিয়তে এ ব্যাপারে নির্দেশনা কী?

الجواب باسم ملهم الصدق والصواب

     শরয়ী দৃষ্টিতে স্বামী-স্ত্রীর মাঝে তালাক হয়ে যাওয়ার পর তাদের যদি ছেলে সন্তান থাকে, তাহলে আনুমানিক সাত বছর অর্থাৎ নিজে নিজে খাওয়া-পরা ও ইস্তিঞ্জা করার যোগ্য হওয়া পর্যন্ত সে মায়ের কাছে থাকবে। আর কন্যা সন্তান হলে নয় বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে। উক্ত সময়ের পর বাবা চাইলে নিজ দায়িত্বে তাকে রাখতে পারবে।

সূত্র: মুখতাসারুল বিকায়া, ১/৪৩৭; দারুল কুতুবিল ইলমিয়্যাহ, আপকে মাসায়েল, ৬/৭৩২৪, লুধিয়ানভীTop of FormBottom of Form

الأدلة الشرعية

سورة البقرة، الآية: ٢٣٣

      قَالَ اللهُ تَعَالَى:﴿وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ﴾
سنن أبي داود، ج: ٢، ص: ٢٨٣، رقم الحديث: ٢٢٧٦

     عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنَّ ابْنِي هَذَا كَانَ بَطْنِي لَهُ وِعَاءً... فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: «أَنْتِ أَحَقُّ بِهِ مَا لَمْ تَنْكِحِي
سنن الترمذي، ج: ٣، ص: ٣٥٤، رقم الحديث: ١٢٨

.     عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ:«مَنْ فَرَّقَ بَيْنَ وَالِدَةٍ وَوَلَدِهَا فَرَّقَ اللهُ بَيْنَهُ وَبَيْنَ أَحِبَّتِهِ يَوْمَ الْقِيَامَةِ

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা

 

 

 

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৪ আগস্ট ২০২৬