ফিকহ তালাক

“স্ত্রীকে ‘তুমি আমার মা’ বললে কি তালাক হবে?

প্রশ্ন: জনৈক ব্যক্তি স্বীয় স্ত্রীকে বলল, “তুমি আমার মা।” এই বলে স্ত্রীর দুধ পান শুরু করল এবং বলল, “আমি আমার মায়ের দুধ পান করতেছি।” এর দ্বারা তালাক হবে কি?

الجواب باسم ملهم الصدق والصواب

     শরয়ী দৃষ্টিকোণে “তুমি আমার মা” শব্দটি তালাকের অর্থ প্রদান না করায় এবং তাতে আদাতে তাশবীহও না থাকায় এতে করে তালাক বা যিহার কোনোটিই হয় না। তবে কোথাও যদি এমন শব্দের মাধ্যমে তালাক দেওয়া উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে স্বাভাবিক অবস্থায় এমন শব্দ ব্যবহারের সময় স্বামীর তালাকের নিয়ত থাকলে স্ত্রী তালাক হয়ে যায়।

    সুতরাং প্রশ্নোক্ত সূরতে “তুমি আমার মা”, “আমি মায়ের দুধ পান করতেছি”—এমন বাক্য তালাকের অর্থে উদ্দেশ্য না থাকায় এবং এতে আদাতে তাশবীহ না থাকায় উল্লিখিত ব্যক্তির স্ত্রী তালাক হবে না।

সূত্রঃ বাহরুর রায়েক ৪/১৬৫ জাকারিয়া, তাতারখানিয়া ৫/৭০ জাকারিয়া, দুররুল মুখতার ৫/৫৪৯ আযহার, আহসানুল ফাতাওয়া ৫/৪০৪ জাকারিয়া।

و الله اعلم بالصواب

 

উত্তর প্রদানে

মুফতী রবিউল ইসলাম

 মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

 


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৩ আগস্ট ২০২৬