ফিকহ তালাক

“তালাক” বলার সময় স্ত্রী মুখ চেপে ধরলে কি তালাক পতিত হবে?

প্রশ্ন: স্বামী-স্ত্রীর মাঝে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্বামী যখন বলল, “তোকে তিন...” তখন তালাক বলার সময় স্ত্রী তার মুখ চেপে ধরে, ফলে পরের অংশ স্পষ্ট বোঝা যায়নি। আমার জানার বিষয় হলো, তাদের মাঝে তালাক হয়েছে কি না?

الجواب باسم ملهم الصدق والصواب

      শরয়ী দৃষ্টিতে স্বামী যদি স্ত্রীকে লক্ষ্য করে মুখে তালাক শব্দ উচ্চারণ করে, তাহলে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে যাবে। তাই তালাক শব্দ স্পষ্টভাবে শোনা যাক বা না যাক।

     সুতরাং প্রশ্নোক্ত সূরতে স্ত্রীর উপর তালাক পতিত হয়ে গেছে। এক্ষেত্রে তালাক শব্দ স্পষ্টভাবে বোঝা না যাওয়া তালাক পতিত হওয়ার জন্য অন্তরায় হবে না। তবে যদি তালাক শব্দ মুখ দিয়ে উচ্চারণই না হয়ে থাকে, তাহলে তালাক পতিত হবে না।

সূত্রঃ রদ্দুল মুখতার ৪/৫০১, আযহার, ফাতাওয়া হিন্দিয়া ১/৪২৪ জাকারিয়া, রহিমিয়া ৮/২৮৯ জাকারিয়া।

Top of Form

 

Bottom of Form

الأدلة الشرعية

السنن الكبرى للبيهقي:١٤٤٩٢

                      قال حسن : لولا اني سمعت ابي يحدث عن جدي النبي صلى الله عليه وسلم : من طلق امراته ثلاثا لم تحل له  حتى تنكح زوجا غيره لراجعتها

المصنف لابن ابى شيبة:١٨٠٨٧

                     عن واقع بن سحبان قال سئل عمران بن حصين رضي الله عنه عن رجل طلق امراته  ثلاثا في مجلس  قال اثم بربه  و حرمت عليه امراته

مجموعة الفتاوى لابن تيميه ٨/٣٣

                     فان  ثلاثا في طهر واحد بكلمة واحدة مثل ان يقول انت طالق ثلاثا فهذا للعلماء من السلف والخلف فيه ثلاثةاقوال  الثاني : انه طلاق محرم لازم وهو قول مالك وابي حنيفة واحمد في الرواية المتاخرة عنه واختارها اكثر اصحابه وهذا القول منقول عن كثير من السلف من الصحابة والتابعين

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী মিরাজুল ইসলাম

 মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৩ আগস্ট ২০২৬