শর্তযুক্ত তালাক “‘বাপের বাড়িতে গেলে তালাক’ বলার পর স্বামী অনুমতি দিলে স্ত্রী বাপের বাড়ি যেতে পারবে কি?
প্রশ্ন: স্বামী-স্ত্রী বলল, “তুমি যদি তোমার বাপের বাড়িতে যাও তাহলে তুমি তালাক।” স্ত্রী এ ভয়ে বাপের বাড়িতে যায় না। হঠাৎ স্বামী একদিন তাকে অনুমতি দিল, সে অনুমতি পেয়ে বাপের বাড়ি চলে গেল। এখন জানার বিষয় হলো, অনুমতি পেয়ে যাওয়ার কারণে তার স্ত্রী তালাক হবে কি না? হলে রজঈ হবে, না বায়েন হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ী দৃষ্টিকোণ থেকে ভবিষ্যতের কোনো বিষয়ের সাথে তালাককে সম্পৃক্ত করলে যখনই ঐ বিষয়ে সংঘটিত হবে, তখনই স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, স্পষ্ট শব্দের সাথে সম্পৃক্ত করলে তালাকে রজঈ এবং অস্পষ্ট শব্দের সাথে সম্পৃক্ত করলে তালাকে বায়েন পতিত হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে স্বামীর কথায় ব্যাপকতা থাকায় স্ত্রী স্বামীর অনুমতি পেয়ে বাপের বাড়িতে যাক বা অনুমতি ছাড়াই যাক, সব সূরতেই স্ত্রীর ওপর এক তালাকে রজঈ পতিত হবে।
সূত্রঃ হেদায়া ৩/১৯৬, বুখারা, আলমুখতারা ৩/১৭৩ কাদিমী, রহিমিয়া ৯/৩০৮ জাকারিয়া।
الأدلة الشرعية
سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١
أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ
الفتاوى الهندية (١/٤٢٠)
واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال
الهداية (١/٣٨٥)
واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী মিরাজুল ইসলাম
মুতাখাস্সিস ফিল ফিকহ ,শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা