ফিকহ তালাক

“স্ত্রীকে ‘তোমার লজ্জাস্থানকে তালাক’ বললে তালাক হবে কি?

প্রশ্ন: আহমদ একদিন রাগ করে তার বউকে বলল, “তোমার লজ্জাস্থানকে তালাক, তুমি মোহর নিয়ে যাও।”এভাবে বিশেষ অঙ্গকে তালাক দিলে তালাক হবে কি?

الجواب باسم ملهم الصدق والصواب

          শরয়ী দৃষ্টিতে যদি তালাককে স্ত্রীর এমন অঙ্গের দিকে নিসবত করা হয় যার দ্বারা সমগ্র অঙ্গের বুঝানো হয়, তাহলে এর দ্বারাও তালাক পতিত হয়ে যায়।

       সুতরাং প্রশ্নোক্ত সূরতে লজ্জাস্থান যেহেতু এমন অঙ্গ, যার দ্বারা মহিলার সমগ্র অঙ্গ উদ্দেশ্য নেওয়া যায়, বিধায় উক্ত শব্দের দ্বারা তালাক দিলে তালাক পতিত হয়ে যাবে।

সূত্রঃ কুদূরী পৃষ্ঠা নং ৫০২, বুখারী, হেদায়া ৩/১৪৬, বুখারী, হিন্দিয়া ১/৪২৭, দারুল ফিকর।

و الله اعلم بالصواب


উত্তর প্রদানে

মুফতী আব্দুর রহমান

 মুতাখাস্সিস ফিল ফিকহ শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৩ আগস্ট ২০২৬