ফিকহ তালাক

মনে মনে তিন তালাক দিলে কি তালাক হয়?

প্রশ্ন: কেউ যদি মনে মনে স্ত্রীকে তিন তালাক দেয় এবং পরে স্ত্রীকে জানিয়ে দেয়, “তোমাকে আমি তালাক দিয়ে দিয়েছি।” তাহলে কি তালাক হয়ে যাবে?

الجواب باسم ملهم الصدق والصواب

      শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে মনে মনে তালাক দিলে তালাক পতিত হয় না। তবে তালাক শব্দ স্ত্রীর দিকে নিসবত করে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বললেও তালাক হয়ে যায়।

      সুতরাং প্রশ্নোক্ত সূরতে মনে মনে তালাক দেওয়ার দ্বারা ঐ ব্যক্তির স্ত্রী তালাকপ্রাপ্তা হবেন না। তবে “আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি”—এ কথা বলার দ্বারা তালাক হয়ে যাবে।

সূত্রঃ শামী ৪/৪২৮, আহযার, হিন্দিয়া ১/৪২৪, যাকারিয়া, ফাতাওয়ায়ে উসমানী ২/৩১৭, মা‘আরিফুল কুরআন।

Top of Form

 

Bottom of Form

الأدلة الشرعية

سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١

       أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ

صحيح البخاري، حديث رقم: 2528

عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَكَلَّمْ ".

 سنن ابن ماجه، حديث رقم: 2043

عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী  জুবায়ের আহমদ

মুতাখাসসিস ফিল ফিকহ, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।

📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৩ আগস্ট ২০২৬