ফিকহ তালাক

‘তোমার হাতের খানা খেলে তিন তালাক’—এ অবস্থায় স্ত্রীর হাতের খাবার খাওয়ার শরয়ী সমাধান কী?

প্রশ্ন: জায়েদ তার স্ত্রীকে রাগান্বিত অবস্থায় বলল, যদি আমি তোমার হাতের খানা খাই তাহলে তুমি তিন তালাক। জায়েদ এই কথা বলার পর এক বছর পর্যন্ত তার হাতের খানা খায় নাই। এখন আমার জানার বিষয় হলো—জায়েদ তার স্ত্রীকে রাখার এবং তার হাতের খানা খাওয়ার শরয়ী কোনো পন্থা আছে কি না? 

الجواب باسم ملهم الصدق والصواب

 প্রশ্নোক্ত বিষয় থেকে বাঁচার শরয়ী পন্থা হলো—জায়েদ তার স্ত্রীকে এক তালাকে বায়েন দিয়ে ইদ্দত শেষে স্ত্রীর হাতের খানা খাবে। অতঃপর নতুন মোহর ধার্য করে বিবাহ নবায়ন করে নেবে। এতে উভয়ে পূর্বের ন্যায় ঘর-সংসার, তার হাতের খানা ইত্যাদি সবকিছুই করতে পারবে। কোনো সমস্যা হবে না। তবে স্বামী পরবর্তীতে শুধু দুই তালাকের মালিক থাকবে।

সূত্রঃ রদ্দুল মুহতার ৪/৫৯৯, আহযার, মাহমুদিয়া ১৩/১১৭, ফারুকিয়া।

উত্তর প্রদানে

মুফতী  আবুল হুসাইন

মুতাখাসসিস ফিল ফিকহ, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা।


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

২৩ আগস্ট ২০২৬