নির্জনবাস/খলওয়াতে সহিহা, /সহবাসের আগে তিন তালাক দিলে স্ত্রীকে কি পুনরায় বিয়ে করা যাবে? ইসলামী শরিয়তের বিধান
প্রশ্ন: জনৈক ব্যক্তি বিবাহ করার পর তার স্ত্রীকে নিজের বাড়িতে এনে ১ ঘণ্টা পর স্বামীর রুমে ঢোকার পূর্বেই, অর্থাৎ সহবাসের পূর্বেই তিন তালাক দিয়ে দেয়। তাই স্ত্রী বাবার বাড়িতে চলে যায়। এখন জানার বিষয় হলো, স্বামী যদি তাকে আবারও বিয়ে করতে চায় তাহলে কী করবে?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি মূলনীতি অনুযায়ী যে স্ত্রীর সাথে সহবাস হয়নি, এবং খুলওয়ায়ে সহিহাও হয়নি, এরূপ স্ত্রীকে ভিন্ন ভিন্ন বাক্যে তিন তালাক দিলে এক তালাকে বায়েন পতিত হয়। আর একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হয়ে যাবে। উক্ত স্ত্রীকে পুনরায় বিবাহ করতে চাইলে সহিহ পদ্ধতিতে হালালা করে পুনরায় বিবাহ করতে হবে, অন্যথায় নয়।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি যদি তার স্ত্রীকে একসাথেই তিন তালাক দেয়, তাহলে তিন তালাকই পতিত হয়ে তার জন্য একেবারে হারাম হয়ে যাবে। পুনরায় উক্ত স্ত্রীকে বিবাহ করতে চাইলে উক্ত স্ত্রীর অন্য একজন ব্যক্তির সাথে বিবাহ হতে হবে এবং উক্ত ব্যক্তির সাথে সহবাসের পর কোনো কারণবশত যদি এই দ্বিতীয় স্বামী উক্ত স্ত্রীকে তালাক দেয় বা মারা যায়, তাহলে ইদ্দত শেষ হওয়ার পর প্রথম স্বামী উক্ত স্ত্রীকে নতুনভাবে বিবাহ করতে পারবে, এর পূর্বে নয়। আর যদি উক্ত ব্যক্তি পৃথক পৃথক তিন তালাক দেয়, তাহলে এক তালাকে বায়েনা দ্বারা বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে। পুনরায় উক্ত স্ত্রীকে বিবাহ করতে চাইলে নতুন মোহর ধার্য করে পুনরায় ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ করতে হবে।
সূত্রঃ বাহরুর রায়েক: খণ্ড ৩, পৃ. ৫০৭ ফাতাওয়া হিন্দিয়া: খণ্ড ১, পৃ. ৪৪০দারুল ফিকরি ,আহসানুল ফাতাওয়া: খণ্ড ২, পৃ. ১২৯
الأدلة الشرعية
سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١
أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ
بدائع الصنائع، ج 3، ص 101
وَإِنْ طَلَّقَهَا قَبْلَ الدُّخُولِ وَالْخَلْوَةِ الصَّحِيحَةِ وَقَعَتْ وَاحِدَةٌ بَائِنَةٌ
رد المحتار، ج 3، ص 230
وَإِنْ طَلَّقَ الْمَدْخُولَ بِهَا ثَلَاثًا جُمْلَةً وَاحِدَةً وَقَعَتِ الثَّلَاثُ
الفتاوى الهندية، ج 1، ص :
وَإِذَا طَلَّقَ غَيْرَ الْمَدْخُولِ
بِهَا ثَلَاثًا فِي مَجْلِسٍ وَاحِدٍ وَقَعَتِ الثَّلَاثُ
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা