শর্তযুক্ত তালাক: স্ত্রী রমজানের রোজা রাখলে কি তালাক পতিত হবে?
প্রশ্ন:জনৈক ব্যক্তি স্ত্রী বেশি বেশি নফল রোজা করে, তবে অনুমতির তোয়াক্কা করে না। তাই একদিন সে রেগে বলে ফেলে যে, এরপর কোনো ধরনের রোজা রাখলে আমার ঘর ছেড়ে একেবারে চলে যাবে। সামনে রমজান মাস। এখন তারা উভয়েই চিন্তিত। জানতে চাচ্ছে, রমজানের রোজা রাখলেও যেন তাদের তালাক পতিত না হয় এমন কোনো পন্থা তাদের আছে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
শরয়ি মূলনীতি অনুযায়ী তালাকের নিয়তে বা তালাকের কথাবার্তা চলাকালীন ইশারা/ইঙ্গিত করলেও স্ত্রীর ওপর এক তালাকে বায়েন পতিত হবে। অন্যথায় নয়। আর তালাককে কোনো শর্তের সাথে সম্পৃক্ত করলে উক্ত শর্ত পাওয়া পরই তালাক পতিত হবে, এর পূর্বে নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ঘর ছেড়ে চলে যাবে বাক্যটি যেহেতু কিনায়া শব্দের অন্তর্ভুক্ত, তাই এটা তালাকের উদ্দেশ্য বা তালাকের কথাবার্তা চলাকালীন বলা হয়ে থাকলে স্ত্রী যে কোনো ধরনের রোজা রাখার সাথে সাথে তার ওপর এক তালাকে বায়েন পতিত হবে। অন্যথায় নয়।
উল্লেখ্য, রোজা রাখলে উক্ত স্ত্রীর ওপর এক তালাকে বায়েন পতিত হলেও তারা পরবর্তীতে পুনরায় বিবাহ করে ঘর-সংসার করতে পারবে।
সূত্র: হিন্দিয়া: খণ্ড ১, পৃ. ৪৮১আদ্দুররুল মুখতার: খণ্ড ৪, পৃ. ৬০৯আহকারুল মুখতার: খণ্ড ৩, পৃ. ১৭৩কাদিমী কুতুবখানা।
الأدلة الشرعية
سنن أبي داود، كتاب الطلاق، حديث: ٢١٧٨ج ٣، ص ٢٥١
أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللَّهِ الطَّلَاقُ
رد المحتار على الدر المختار، كتاب الطلاق، باب الكناية، ج ٤، ص ٤٥٢
" والكناية
لا يقع بها الطلاق إلا بالنية أو دلالة الحال."
الفتاوى الهندية، كتاب الطلاق، الباب الخامس في
الكنايات، ج ١، ص ٣٧٥
" الكنايات لا يعمل بها إلا مع النية.
الفتاوى الهندية (١/٤٢٠)
واذا اضافه الى شرط وقع عقيب الشرط مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق هذا بالاتفاق لان الملك قائم في الحال والظاهر بقائه الى وقت وجود الشرط لان الاصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال
الهداية (١/٣٨٥)
واذا اضافه الى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل ان يقول لامراته ان دخلت الدار فانت طالق
و الله اعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা