তাফবীজে তালাক: কাবিন নামার ১৮ নম্বর ধারায় তালাকের সংখ্যা উল্লেখ না থাকলে স্ত্রী কয় তালাক গ্রহণ করতে পারবেন?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি হুমাইরা নাসরিন। আমার স্বামী আমাকে নিম্নোক্ত ৫টি শর্তে তালাক (তাফওয়ীযে তালাক) প্রদানের অনুমতি দিয়েছেন:১. স্বামী পাগল হয়ে গেলে।২. স্বামী কারাবন্দী হলে। ৩. দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে।৪. স্বামী পুরুষত্বহীন হলে।৫. স্বামী ভরণপোষণ প্রদান না করলে।
মূল বিষয় :বর্তমানে আমি সরকারি আইন অনুযায়ী আমার স্বামীকে লিখিত ডিভোর্স নোটিশ প্রদান করেছি। ডিভোর্সনামায় আমি নিম্নোক্ত কারণগুলো উল্লেখ করেছি:১. আমার স্বামী পরনারীর প্রতি আসক্ত।২. যথাযথ ভরণপোষণ প্রদান করেননি।৩. প্রায়ই ঝগড়া-বিবাদ ও মারধর করতেন।তবে আমার পর্যবেক্ষণ অনুযায়ী, বাস্তবে আমার স্বামীর দেওয়া ওই পাঁচটি শর্তের কোনোটিই স্পষ্টভাবে পূরণ হয়েছে বলে মনে হয় না। তবে ভরণপোষণ প্রদান না করার শর্তটি প্রযোজ্য হতে পারে বলে আমার ধারণা। এর কারণ হলো, এক সময় তিনি আর্থিকভাবে সক্ষম হওয়া সত্ত্বেও আমাকে দীর্ঘদিন পচা মাছ (যা খাওয়ার অযোগ্য) খেতে দিয়েছেন। তখন আমি গর্ভবতী ছিলাম। আমি বারবার তাকে বলেছি যে, এ ধরনের খাবার আমার এবং গর্ভের সন্তানের জন্য ক্ষতিকর হতে পারে। এরপরও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং আমাকে এরকম পচা মাছ খেতে বাধ্য করা হয়।এছাড়া চিকিৎসার ক্ষেত্রেও তিনি আমাকে অনেকবার অবহেলা করেছেন। কয়েক মাস আগে আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার হিমোগ্লোবিন অনেক কমে গিয়েছিল এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত দেওয়ার প্রয়োজন ছিল। আমি তাকে বহুবার ডাক্তার দেখানোর অনুরোধ করেছি, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নেননি। অথচ তখন আমার কাছেই তার প্রায় ৩০ হাজার টাকা ছিল। অর্থের অভাব না থাকা সত্ত্বেও তিনি চিকিৎসার ব্যবস্থা করেননি। এর আগেও এমন অবহেলার ঘটনা ঘটেছে।
আমার প্রশ্ন হলো:উপরোক্ত পরিস্থিতিতে, আমি যে ডিভোর্স দিয়েছি তা কি শরিয়তসম্মতভাবে কার্যকর হয়েছে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামী বিধান মতে, মৌলিকভাবে তালাকের অধিকার একমাত্র স্বামীর। তবে স্বামী যদি স্ত্রীকে মৌখিক অথবা কাবিননামার ১৮ নম্বর ধারায় তালাক গ্রহণের অধিকার দিয়ে থাকেন, তাহলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করতে পারেন।তবে ১৮ নম্বর ধারায় তালাক গ্রহণের অধিকার প্রদানের ক্ষেত্রে কোনো শর্ত যুক্ত করা হলে এবং স্বামী সেই শর্ত পরিপূর্ণভাবে পালন না করলে, উক্ত শর্তের ভিত্তিতে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণের অধিকার পেয়ে যাবেন। যেমন—কাবিননামার ১৮ নম্বর ধারায় স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেওয়ার ক্ষেত্রে স্বামী যদি শর্ত জুড়ে দেন যে, “যথাযথভাবে খোরপোষ না দিলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করতে পারবে”, অতঃপর দাম্পত্য জীবনে যদি স্বামী যথাযথভাবে খোরপোষ না দেন, তাহলে স্ত্রী তালাক গ্রহণের অধিকার পেয়ে যাবেন এবং এর ভিত্তিতে নিজের ওপর তালাক গ্রহণ করে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটানোর সুযোগ থাকবে।
সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী, কাবিননামার ১৮ নম্বর ধারায় স্বামী আপনাকে নির্ধারিত কিছু শর্তের ভিত্তিতে তালাক গ্রহণের অধিকার দিয়েছেন। সেগুলোর মধ্যে অন্যতম হলো খোরপোষ। আপনার বর্ণনা অনুযায়ী দাম্পত্য জীবনে স্বামী এই শর্ত পরিপূর্ণভাবে পালন করেননি। বিধায় আপনি ১৮ নম্বর ধারা অনুযায়ী নিজের ওপর তালাক গ্রহণের অধিকার পেয়েছেন।তবে আপনার স্বামী যেহেতু ১৮ নম্বর ধারায় তালাকের সংখ্যা উল্লেখ করেননি, বিধায় আপনি নিজের ওপর তিন তালাক গ্রহণ করলেও এক তালাক রাজয়ী পতিত হয়েছে। সুতরাং ইদ্দতের ভিতরে স্বামী ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অথবা ইদ্দত শেষ হয়ে গেলে নতুন মোহর নির্ধারণ করে সাক্ষীদের উপস্থিতিতে বিবাহের মাধ্যমে পুনরায় সংসার করার সুযোগ রয়েছে।
الأدلة الشرعية
لاصل للامام محمد بن الحسن الشيباني٥/٥ مكتبه دارو ابن حزم
وإذا قال الرجل لامرأته: أمرك بيدك، وهو يعني الطلاق، فأمرها في يدها ما دامت في ذلك المجلس ما لم تقم (١) وإن تطاول بها المجلس، أو تأخذ (٢) في عمل يعرف أنه قطع لما كان فيه من ذكر الطلاق. والخيار سواء في هذا الباب. فأمرك بيدك والخيار سواء، ولكنها تنوي فيما يقع به الطلاق. فأمرك بيدك كلمة جامعة تقع (٣) على الطلاق كله وتقع (٤) على بعضه. فإن نوى الزوج الطلاق كله فاختارت المرأة نفسها فهي [٣/٨١] ثلاث. وإن نوى واحدة أو اثنتين فاختارت نفسها فهي واحدة بائنة ولا تكون (٥) اثنتين؛ لأنها كلمة واحدة. وإن لم ينو الزوج الطلاق ولم ينو شيئًا
الفتاوى الهندية ١/٤٢٠
وإذا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق هذا بالاتفاق لأن الملك قائم في الحال والظاهر بقاء وجود الشرط لأن الأصل بقاء الشيء على ما كان وهو استصحاب الحال.
الهداية ١/٣٨٥
وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا مثل أن يقول لامرأته إن دخلت الدار فأنت طالق.
الموسوعة الفقهية ١٢/٣٠٠
يكون التعليق بكل ما يدل على ربط حصول مضمون جملة بحصول مضمون جملة أخرى فقول الزوج لزوجته إن دخلت الدار فأنت طالق فقد رتب وقوع الطلاق على دخولها الدار فإن دخلت وقع الطلاق وإلا فلا.
والله أعلم بالصواب
উত্তর প্রদানে
মুফতি মুঈনুল ইসলাম সিলেটি
মুফতি, ফাতাওয়া ও মাসায়েল
মুফতি ,সম্মিলিত ফতোয়া বিভাগ ,মাহাদুল ফিকহিল ইসলামী বাংলাদেশ
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা