ফিকহ তালাক

তাফবীজে তালাক: বিয়ের সময় ঢাকায় রাখার শর্তে তালাকের অধিকার দিলে, পরে স্ত্রী তালাক নিতে পারবেন কি?

প্রশ্ন: বর্তমানে বিবাহের সময় মেয়ে পক্ষ থেকে শর্ত করা হয় যে, মেয়েকে ঢাকায় রাখতে হবে; অন্যথায় মেয়ে তালাক গ্রহণের অধিকারপ্রাপ্ত হবে। ছেলে উক্ত শর্ত মেনে বিবাহ করে মেয়েকে ঢাকায় রাখে। দুই বছর পর ছেলে মা অসুস্থ হলে মায়ের সেবার জন্য মেয়েকে গ্রামে নিয়ে যায়। কিছুদিন থাকার পর মেয়ে স্বামীকে বলল, আমাকে ঢাকায় নিয়ে যাও, অন্যথায় তোমাকে ডিভোর্স দেব। ছেলে স্ত্রীকে শান্তনা দিয়ে বলে, আম্মু সুস্থ হলেই তোমাকে ঢাকায় নিয়ে যাব। কিন্তু স্ত্রী স্বামীর কথা না মেনে এক তালাক গ্রহণ করে। জানার বিষয় হলো, এই তালাক গ্রহণ কার্যকর হবে কি?

الجواب باسم ملهم الصِّدق و الصّواب

       শরয়ি মূলনীতি অনুযায়ী, বিবাহের পূর্বে তালাক গ্রহণের অধিকারকে বিবাহের সঙ্গে সম্পৃক্ত করা ছাড়া অন্য কোনো শর্তের সঙ্গে যুক্ত করলে উক্ত তাফওয়ীযে তালাক সহিহ হয় না এবং এর দ্বারা গৃহীত তালাক কার্যকর হয় না।

      সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে, যেহেতু তাফাযিয়ে তালাক অর্থাৎ তালাক গ্রহণের অধিকারকে বিবাহের সঙ্গে সম্পৃক্ত না করে ঢাকায় রাখার শর্তের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাই বিবাহের পূর্বে এ ধরনের শর্ত করা সহিহ হয়নি এবং এর দ্বারা মেয়ের তালাক গ্রহণও সহিহ হয়নি।

তবে বিবাহের পর যদি স্বামী নিজে এ অধিকার প্রদান করে থাকে, তাহলে তা পৃথক বিষয়। আর ঢাকায় রাখার শর্তটি কার্যকর না হওয়ায় স্ত্রী নিজের নফসের ওপর তালাক গ্রহণের অধিকারী হবে না।

الادلة الشرعية

رد المحتار (٣/٣٢)

      التطليق الى الزوج لا الى زوجة لان عقد النكاح من قبله فكان الرجوع اليه كالبيع فان الفسخ فيه الى من له ولاية العقد  وهو البائع

فتح القدير شرح الهداية (٣/٢٩٨)

     ( اكبر قوله :التطليق الى الزوج)  اي انما هو اليه لا الى غيره فلا يصح تفويضه  الى الزوجة الا باذنه فان فوض اليها صح فحينئذ تطلق نفسها كما شاءت في حدود ما فوض

الفتاوى الهندية ١/٣٥٣

    ولا تطلق الزوجة نفسها الا اذا فوض اليها الطلاق والتفويض تارة يكون مطلقا وتارة يكون معلقا بشرط فاذا فوض اليها الطلاق على الاطلاق صار الامر بيدها فمتى ما قالت طلقت نفسي يقع الطلاق

و الله اعلم بالصواب

উত্তর প্রদানে

মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতিমাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদদক্ষিণখানঢাকা


📋 ফতোয়া পর্যালোচনা ও অনুমোদন:

* এই সমাধানটি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের হানাফি ফিকহের নির্ভরযোগ্য মূলনীতি অনুযায়ী মুফতি শরীফ মালিক (প্রধান মুফতি) এবং ফতোয়া পর্যালোচনা প্যানেল দ্বারা কিতাবের সুস্পষ্ট রেফারেন্সসহ সম্পাদিত ও অনুমোদিত।

১৯ আগস্ট ২০২৬